ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টারফাইনালে চাপে ক্রোয়েশিয়া, এক নজরে এই দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যান
ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টারফাইনালে চাপে ক্রোয়েশিয়া, এক নজরে এই দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যান
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া। রাশিয়া বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার কাছে এই ম্যাচ অ্যাসিড টেস্ট। সম্প্রতি সময়ে ক্রোয়েশিয়া ভাল পারফর্ম করলেও ধারে-ভারে ব্রাজিলের থেকে পিছিয়ে রয়েছে লুকা মদ্রিচের দল। আন্তর্জাতিক ফ্রেন্ডলি এবং বিশ্বকাপ মিলিয়ে মোট অতীতে চার বার এই দুই দল মুখোমুখি হয়েছে যার মধ্যে ব্রাজিল জিতেছে তিনটি ম্যাচে এবং একটি ড্র হয়েছে। এই ম্যাচটি পাঁচ নম্বর সাক্ষাৎ হতে চলেছে দুই দেশের।

ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল, ১৭ অগস্ট ২০০৫, ফ্রেন্ডলি:
ব্রাজিল এবং ক্রোয়েশিয়া প্রথম বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং ক্রোয়েশিয়া। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ ছিল এটি। এই ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। ম্যাচের ৩১ মিনিটে নিকো ক্রাঞ্জকারের গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। ৪২ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণে জোর দিলেও এই ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয়।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া, ১৪ জুন ২০০৬, বিশ্বকাপ:
বিশ্বকাপে এই দুই দল প্রথম বার মুখোমুখি হয় ২০০৬ জার্মানি বিশ্বকাপে। ম্যাচে ১-০ গোলে জিতেছিল ব্রাজিল। একমাত্র গোলটি করেছিলেন কাকা। অধিনায়ক কাফুর পাস থেকে গোলটি করেছিলেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার। এই ম্যাচে রিজার্ভ বেঞ্চে ছিলেন বর্তমান ক্রোয়েশিয়া দলের অধিনায়ক লুকা মদ্রিচ।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া, ১৩ জুন ২০১৪, বিশ্বকাপ:
এই দুই দলের মধ্যে বিশ্বকাপে শেষ ম্যাচ ছিল এইটিই। ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে পরাজিত করেছিল ব্রাজিল। ম্যাচের ১১ মিনিটে মার্সেলোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ২৯ মিনিটে অসকারের পাস থেকে নেইমারের গোলে সমতায় ফেরে ব্রাজিল। প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল ১-১। ৭১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে দেন নেইমার। ম্যাচের অতিরিক্ত সময়ে ৯০+১ মিনিটে নেইমারের পরিবর্তে নামা রামিরেজের পাস থেকে ব্রাজিলের হয়ে ম্যাচে তৃতীয় গোলটি করেন অসকার।

ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া, ৩ জুন ২০১৮, ফ্রেন্ডলি:
রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া মুখোমুখি হয় আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে। এই ম্যাচে পরবর্তীতে রাশিয়া বিশ্বকাপে রানার্স হওয়া ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে খেলার ফল ছিল ০-০। ম্যাচের দুইটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৬৯ মিনিটে ফিলিপ কুর্টিনহোর পাস থেকে নেইমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের অতিরিক্ত সময়ে ৯০+৪ মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে গ্যাব্রিয়েল জেসুসের পরিবর্তে নামা রবার্তো ফিরমিনো ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications