ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছেছে কোন ১০ দল? বাকিরা কে কোথায় দাঁড়িয়ে?
ফিফা বিশ্বকাপে আজ রাতে রয়েছে চারটি ম্যাচ। গ্রুপ এফ-এর ম্যাচে ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ৮টায় মুখোমুখি ক্রোয়েশিয়া ও বেলজিয়াম, একই সময়ে কানাডা-মরক্কো ম্যাচ। এরপর রাত সাড়ে ১২টায় শুরু গ্রুপ ই-র জাপান বনাম স্পেন এবং কোস্টা রিকা-জার্মানি ম্যাচ। ইতিমধ্যেই ১০টি দেশ জায়গা পাকা করে নিয়েছে রাউন্ড অব সিক্সটিনে।

যে দেশগুলি প্রি কোয়ার্টারে পৌঁছে গিয়েছে সেগুলি হলো- ফ্রান্স, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, সেনেগাল, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আর্জেন্তিনা ও পোল্যান্ড। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ডিসেম্বরের ৩ তারিখ নেদারল্যান্ডস খেলবে আমেরিকার বিরুদ্ধে এবং আর্জেন্তিনা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। ডিসেম্বরের ৪ তারিখ ইংল্যান্ড বনাম সেনেগাল এবং ফ্রান্স বনাম পোল্যান্ড ম্যাচ। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইকুয়েডর, কাতার, ইরান, ওয়েলস, কানাডা, ডেনমার্ক, তিউনিসিয়া, মেক্সিকো ও সৌদি আরব।
There aren't enough superlatives to describe this highlights reel 💥
— FIFA World Cup (@FIFAWorldCup) December 1, 2022
Croatia's best-ever #FIFAWorldCup goals will have you 🤯 #Qatar2022 pic.twitter.com/kJX82caGuT
গ্রুপ এফ-এ ক্রোয়েশিয়া ও মরক্কো ২ ম্যাচে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে। আজ তাদের ম্যাচ দুটি ড্র হলে এই দুটি দেশই পৌঁছে যাবে শেষ ষোলোয়। বেলজিয়ামের রয়েছে ২ ম্যাচে ৩ পয়েন্ট। কানাডা ২ ম্যাচে একটিতেও জেতেনি, তারা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এই পরিস্থিতিতে শেষ ম্যাচে কানাডাকে যদি মরক্কো হারিয়ে দেয় তাহলে শেষ ষোলো নিশ্চিত হবে, এমনকী ড্র হলেও ক্ষতি নেই। তবে রাউন্ড অব সিক্সটিনে যেতে বেলজিয়ামকে জিততেই হবে ক্রোটদের বিরুদ্ধে। বেলজিয়াম যদি জেতে তাহলে ক্রোয়েশিয়া দাঁড়িয়ে থাকবে চার পয়েন্ট নিয়ে। কানাডা আবার অঘটন ঘটিয়ে মরক্কোকে হারালে তারাও দাঁড়িয়ে থাকবে চার পয়েন্ট নিয়েই। সেক্ষেত্রে গোলপার্থক্য দেখা হবে। ক্রোটদের গোলপার্থক্য ৩, মরক্কোর ২।
Germany and Costa Rica gifted an entertaining goal fest in their previous #FIFAWorldCup meeting ⚡️☄️
— FIFA World Cup (@FIFAWorldCup) December 1, 2022
👇 How many goals will we see today?#Qatar2022
গ্রুপ ই এখন ওপেন। যে কোনও দলই যেতে পারে শেষ ষোলোয়। স্পেন ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। জাপান ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তিনে। কোস্টা রিকাও ২ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। জাপানের গোলপার্থক্য ০, কোস্টা রিকার মাইনাস ৬। জার্মানির রয়েছে ২ ম্যাচে ১ পয়েন্ট। জার্মানি যদি কোস্টা রিকাকে হারিয়ে দেয় তাহলে তাদের পয়েন্ট হবে চার। জার্মানির গোলপার্থক্য এখন মাইনাস ১। জার্মানিকে রাউন্ড অব সিক্সটিনের আশা জিইয়ে রাখতে জিততেই হবে কোস্টা রিকার বিরুদ্ধে। কোস্টা রিকা আবার জার্মানিকে হারিয়ে দিলে শেষ ষোলো নিশ্চিত করে ফেলবে। ড্র হলে ছিটকে যাবে জার্মানি। কোস্টা রিকাকে অপেক্ষা করতে হবে জাপানের পরাজয়ের। তাহলে স্পেন ও কোস্টা রিকা যেতে পারবে শেষ ষোলোয়। জাপান যদি স্পেনকে হারায় তাহলে শেষ ষোলো নিশ্চিত হবে। জাপান ও কোস্টা রিকার জয় ছিটকে দেবে স্পেন ও জার্মানিকে। ফলে জমজমাট দ্বৈরথের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। এই গ্রুপের দুটি ম্যাচ ড্র হলে স্পেন ও জাপান চলে যাবে শেষ ষোলোয়।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications