ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জেনে নিন কী কী নজির তৈরির হাতছানি মেসির সামনে
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জেনে নিন কী কী নজির তৈরির হাতছানি মেসির সামনে
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে লুসাইল স্টেডিয়ামে বুধবার ভারতীয় সময়ে রাত সাড়ে ১২'টায় মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে লিওনেল মেসির সামনে একাধিক নজির অপেক্ষা করছে। এই ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি দেখুন এক নজরে। যদিও নজির নয় মেসির শুধু লক্ষ্য আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো। এটাই সম্ভবত মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে।

বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সর্বাধিক গোল:
এই ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক গোল সংগ্রহকারী ফুটবলার হয়ে ওঠার দারুণ সুযোগ রয়েছে লিওনেল মেসির সামনে। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ ম্যাচে ৪ গোল করেছেন মেসি। বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা ১০টি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গ্যাব্রিয়েল বাতিস্তুতা সর্বাধিক ১০টি গোল করেছেন। ফলে বাতিস্তুতা এবং মেসি দুই জনে যুগ্মভাবে শীর্ষ স্থানে রয়েছেন। এই ম্যাচে মেসি গোল করতে পারলে তিনি একক ভাবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বাধিক গোল করা ফুটবলার হবেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ:
লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে কেরিয়ারের পাঁচ নম্বর বিশ্বকাপটি খেলছেন। এখনও পর্যন্ত ২৪টি ম্যাচ লা আলবিসিলেস্তাদের হয়ে মেসি খেলেছেন। বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ ২৫টি খেলার নজির রয়েছে জার্মানির প্রাক্তন অধিনায়ক লোথার ম্যাথিউজের। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে পা রাখার সঙ্গেই যৌথ ভাবে এই নজির অর্জন করবেন মেসি। তিনি যদি কাতার বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পান তা হলে একক ভাবে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হয়ে উঠবেন।

নেতৃত্বের আর্মব্যান্ড পরে সর্বাধিক ম্যাচ:
যে ২৪টি ম্যাচে বিশ্বকাপে লিওনেল মেসি খেলেছেন আর্জেন্টিনার হয়ে তার মধ্যে তিনি অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন ১৮টি ম্যাচে। তিনি মেক্সিকোর প্রাক্তন অধিনায়ক রাফা মার্কেজের সঙ্গে যৌথ ভাবে এই তালিকায় রয়েছে। রাফাও ১৮টি ম্যাচে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামার সঙ্গে রাফাকে টপকে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়বেন মেসি।

বিশ্বকাপের নক আউটে সর্বাধিক অ্যাসিস্ট করার হাতছানি:
বিশ্বকাপের নক আউটে সর্বাধিক অ্যাসিস্ট রয়েছে পেলের। নক আউট পর্বে পেলে মোট ছয়টি অ্যাসিস্ট করেছেন। মেসি বিশ্বকাপের নক আউট পর্বে অ্যাসিস্ট করেছেন মোট পাঁচটি। ক্রোয়েশিয়ার ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক একটি অ্যাসিস্ট করলে পেলের সঙ্গে একই তালিকায় চলে আসবেন। তিনি যদি দুইটি অ্যাসিস্ট করেন তা হলে একক ভাবে ৭টি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড তৈরি করবেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications