FIFA World Cup 2022: বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যদ্বাণী হুবহু মিলিয়ে কেরলের বিস্ময় বালিকা এখন সেলেব
ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। আর সেই ফলাফল রাতারাতি সেলেব বানিয়ে দিয়েছে কেরলের এক স্কুল ছাত্রীকে। ফাইনাল শুরুর ৪৮ ঘণ্টা আগে ক্লাস সিক্সের ওই ছাত্রী ম্যাচের যে ফলাফল হবে বলে জানিয়েছিল তা হুবহু মিলে গিয়েছে।

নাদুভান্নুর সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের শিক্ষকরা বলেছিলেন আর্জেন্তিনা-ফ্রান্স ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে। সকলেই একটি কাগজে সম্ভাব্য স্কোরলাইন লিখে দেয়। সেগুলি রাখা হয়েছিল একটি বাক্সের মধ্যে। বিশ্বকাপ ফাইনাল ছিল গত রবিবার। এই ম্যাচের পরই বাক্সটি খুলে একের পর এক কাগজ দেখতে থাকেন শিক্ষকরা। তার মধ্যে একটি কাগজ দেখেই সকলে বিস্মিত।
This girl (Aisha Haifa) from the southern Indian state of Kerala predicted that Argentina-France World Cup final score will be 3-3 and Lionel Messi’s team will lift the Cup with a margin of 4-2 in a penalty shootout! What a prediction!! pic.twitter.com/qHIUbqUa06
— P K Niaz (@niazpk) December 19, 2022
ক্লাস সিক্সের আয়েষা আইফা যে কাগজটি জমা দিয়েছিল তাতে লেখা ছিল আর্জেন্তিনা-ফ্রান্স ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত ফলাফল থাকবে ৩-৩। টাইব্রেকারের ফল হবে ৪-২, সামগ্রিকভাবে আর্জেন্তিনা ম্যাচ জিতবে ৭-৫ ব্যবধানে। ওই বিদ্যালয়ের এক শিক্ষকের কথায়, আমরা ভাবিনি কোনও পড়ুয়া হুবহু বিশ্বকাপ ফাইনালের ফলাফল মিলিয়ে দিতে পারবে। তবে আমরা অবাক হয়েছি এটা দেখে অন্তত জনা দশেক পড়ুয়া লিখেছিল আর্জেন্তিনা ও ফ্রান্স তিনটি করে গোল করবে। তবে একজনই টাইব্রেকারের ফলাফল পর্যন্ত মিলিয়ে দিয়েছে। যা নিঃসন্দেহে অবাক করে দেওয়ার মতোই ঘটনা।
যে ছাত্রী এই ফলাফল মিলিয়ে দিয়েছে তাকে ঘিরে এখন রীতিমতো উন্মাদনা। বিস্ময় বালিকা এখন সেলেব। আয়েষার কথায়, আমি আর্জেন্তিনার অন্ধ ভক্ত। আমি নিশ্চিত ছিলাম আর্জেন্তিনাই জিতবে। কিন্তু যেহেতু দুটি দলই ভালো এবং দারুণ ফর্মে রয়েছে তাই ম্যাচ পেনাল্টি শ্যুটআউট অবধি যাবে বলেও মনে হয়েছিল। সে কারণেই আমি টাইব্রেকারের স্কোর লিখেছিলাম। বছর ১১-র আয়েষাকে স্কুল কর্তৃপক্ষের তরফে স্মারক, ফুটবল-সহ নানা উপহার প্রদান করা হয়। আয়েষার বাবা সেলিমও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।












Click it and Unblock the Notifications