ফিফা বিশ্বকাপের সূচনা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে, সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বিশ্বকে স্বাগত জানাল কাতার
কাতারে সূচনা হয়ে গেল ফিফা বিশ্বকাপের। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানটি হলো আল খরের আল বাইত স্টেডিয়ামে। গ্রেটেস্ট শো অন আর্থে বিশ্ববাসীকে স্বাগত জানানোর বার্তা দেওয়া হলো। নাচে-গানের মাধ্যমে তুলে ধরা হলো বেদুইনের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো থেকে শুরু করে ভারতের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

ফিফা বিশ্বকাপের উদ্বোধনের কাউন্টডাউনের সময় দেখা গেল অফিসিয়াল ম্যাসকট লা'ইব (La'eeb)-কে। এরপরই বর্ণনাকারীর ভূমিকায় মঞ্চে ওঠেন কিংবদন্তি মার্কিন অভিনেতা মরগান ফ্রিম্যান। তাঁর সঙ্গে ছিলেন ঘানিম আল মুফাতা এবং ডানা। কাতারের মহিলারা যেমন মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করলেন, তেমনই উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উট। এলইডি স্টিক নিয়ে মঞ্চে হাজির হন শিল্পীরা, ভলান্টিয়াররা প্রবেশ করেন অংশগ্রহণকারী ৩২টি দেশের বিশাল পতাকা নিয়ে।
🏆#Qatar2022 | #FIFAWorldCup pic.twitter.com/M12SGs8tXp
— FIFA World Cup (@FIFAWorldCup) November 20, 2022
নৃত্যশিল্পীরা আগের বিভিন্ন বিশ্বকাপের থিম সংয়ের তালে পা মেলান। বেজে ওঠে শাকিরার ওয়াকা ওয়াকা থেকে শুরু করে রিকি মার্টিনের আলে আলে আলে। নৃত্যশিল্পীদের নিয়ে মাতিয়ে দেন বিটিএসের জুং কুক। প্রত্যাশিতভাবেই তিনি ড্রিমারস পারফর্ম করেন। তাঁর পারফরম্যান্সের মাধ্যমে যে বার্তা দেওয়া হয় তা হলো, চার বছর অন্তর বিশ্বকাপ হয় এবং মাঠে ও মাঠের বাইরে অসাধারণ দৃষ্টান্ত তৈরি করে থাকে। বৃহদাকৃতির ম্যাসকট লা'ইব স্বাগত জানায় দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ডের সর্বকনিষ্ঠ শিল্পী ফাহাদ আল কুবাইসিকে। ফ্রিম্যান বলেন, ফুটবল বিশ্বজুড়ে রয়েছে। এই খেলার প্রতি সকলের ভালোবাসার মাধ্যমে ফুটবল গোটা বিশ্বকে একত্রিত করে। সমস্ত দেশ, সমস্ত সম্প্রদায়কে নিয়েই বিশ্বকাপের আয়োজন।
La'eeb 🫶#Qatar2022 | #FIFAWorldCup pic.twitter.com/BmqeDmZAET
— FIFA World Cup (@FIFAWorldCup) November 20, 2022
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে বিশ্ববাসীকে স্বাগত জানান কাতারের রাজা বা আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তাঁর বক্তব্যের শেষে ছিল জমকালো আলো ও আতসবাজির প্রদর্শনী। এর মাধ্যমে উপস্থাপিত হয় বিশ্বকাপের ম্য়াসকট, অংশগ্রহণকারী দেশগুলির পতাকা ও জার্সি। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই এই স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচে আয়োজক কাতার খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications