কাতার বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের, অবিশ্বাস্য় প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ চারে ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের, অবিশ্বাস্য় প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ চারে ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচটি খেলা হয়ে গেল ব্রাজিল এবং ক্রোয়েশিয়ার মধ্যে। এই কোয়ার্টার ফাইনাল ম্যাচ দীর্ঘ দিন মনে থাকবে ফুটবলপ্রেমীদের। বিশ্বকাপের স্মরণীয় ম্যাচগুলির মধ্যে এডুকেশন সিটিতে সদ্য সমাপ্ত হওয়া এই ম্যাচটি নিশ্চিত ভাবে জায়গা করে নিল। ব্রাজিলকে টাই ব্রেকারে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ক্রোয়েশিয়া। টাইব্রেকারে ৪-২ গোলে ক্রোয়েশিয়া পরাজিত করল ব্রাজিলকে।

ফেভারিট হিসেবেই এই দিন কোয়ার্টর ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। ধারে এবং ভারে ক্রোয়েশিয়ার থেকে এগিয়ে থাকা ব্রাজিল গোটা ম্যাচে প্রত্যাশিত মতোই আক্রমণ চালায়। কিন্তু নেইমার-রিচারলিসনদের গোল মিসের বহরে কাঙ্খিত গোলের দেখা পুরো ৯০ মিনিটের খেলায় পায়নি ব্রাজিল। শুধু ব্রাজিলের ফুটবলারদের ব্যর্থতার কথা বললে হয়তো সঠিক বিশ্লেষণ করা হবে না এই ম্যাচের। অবশ্যই উল্লেখ করতে হবে সীমিত ক্ষমতার মধ্যে ক্রোয়েশিয়ার বুক চিতিয়ে লড়াই এবং হিমালয়সম হয়ে ওঠা ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের কথা। যে ভাবে একের পর এক ব্রাজিলের আক্রমণ এবং গোলমুখী শট তাঁর হাতের সামনে এসে হার মেনেছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ১২০ মিনিটের খেলায় লিভাকোভিচ ১০টি সেভ দেন যার মধ্যে তিনটি নিশ্চিত গোলের শট ছিল। শুধু ১২০ মিনিটের খেলায়ই নিজেকে ছাপিয়ে যাননি বছর ২৭-এর এই গোলরক্ষক, টাইব্রেকারে রড্রিগোর প্রথম শটটি বাঁচান তিনি, যার ফলে পেনাল্টি শুটআউটে প্রথমেই পিছিয়ে পড়ে ব্রাজিল।
৯০ মিনিট শেষে খেলার ফল ছিল ০-০। নেইমার দুইটি এবং লুকাই পাকুয়েতা একটি নিশ্চিত গোলের সুযোগ যদি হাত ছাড়া না করতেন তা হলে ৯০ মিনিটের মধ্যেই খেলার ফল বেরিয়ে আসতে পার। নির্ধারিত সময় খেলার কোনও ফলাফল না বের হলে ম্যাচ গড়া অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নেইমার দুর্ধর্ষ গোলে এগিয়ে দেন ব্রাজিলকে। একাধিক ওয়ান-টু খেলে ক্রোট ডিফেন্সে চির ধরান তিনি। ওয়াল পাসগুলি দেখার মতো ছিল। ক্রোয়েশিয়াকে ম্যাচে ফিরতে হলে শেষ ১৫ মিনিটের খেলায় নিজেদের ছাপিয়ে যেতে হত। যে ভাবে তারা পুরো ম্যাচে আটকে রেখেছিল ব্রাজিলকে সেই ভাবেই ঝাঁপিয়ে পড়তে হত একটি গোলের জন্য। ১১৫ মিনিট তখন ম্যাচের অতিক্রান্ত, হাতে আর পাঁচ মিনিট। এমন পরিস্থিতিতে কাউন্টার অ্যাটাকে ঝড়ের গতিতে উঠতে থাকে ক্রোয়েশিয়া। দুই পরিবর্ত খেলোয়াড়ের যুগবন্দীতে কাঙ্খিত সমতাসূচক গোলের দেখা পায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্সরা।

১১৪ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পরিবর্তে নেমে দুই মিনিটের মধ্যেই নিজের ছাপ ছেড়ে যান মিসলাভ ওরসিচ। তাঁর ঠিকানা লেখা পাস থেকে ব্রুনো পেটকোভিচের শট মার্কুইহোসের বাড়ানো পায়ে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। শেষ মুহূর্তে অক্সিজেন পেয়ে শেষ চার মিটি আরও কোনও ভুল করেননি ক্রোট ডিফেন্স।
টাইব্রেকারে ক্রোয়েশিয়ার হয়ে প্রথম শটটি নেন নিকোলা ভ্লাসিচ এবং গোল করেন তিনি। ব্রাজিলের হয়ে প্রথম শটটি নিতে আসেন রড্রিগো, তাঁর শট বাঁচিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। ক্রোয়েশিয়ার হয়ে দ্বিতীয় শট থেকে গোল করেন লোভরো মাজের। ব্রাজিলের হয়ে দ্বিতীয় পেনাল্টি শট থেকে গোল করেন ক্যাসেমিরো। ক্রোট দলের অধিনায়ক লুকা মদ্রিচ তৃতীয় পেনাল্টি কিক থেকে গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন দলকে। ব্রাজিলের হয়ে তৃতীয় পেনাল্টি কিক থেকে গোল করে ব্যবধান কমিয়ে ৩-২-এ নিয়ে আসেন পেড্রো। ক্রোয়েশিয়ার হয়ে চতুর্থ পেনাল্টি কিক থেকে গোল করেন মিসলাভ ওরসিচ। এই অবস্থায় খেলার ফল দাঁড়ায় ক্রোয়েশিয়ার পক্ষে ৪-২। ব্রাজিলের হয়ে পেনাল্টি কিক নিতে আসেন ডিফেন্ডার মার্কুইহোস। তাঁকে গোল করতেই হতো দলকে ম্যাচে বাঁচিয়ে রাখতে হলে কিন্তু বর্ষীয়ান ডিফেন্ডারের শট পোস্টে লেগে ফিরে আসে এবং এর সঙ্গেই তৃতীয় বার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। এই নিয়ে টানা দ্বিতীয় বার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল তারা।
ক্রোয়েশিয়া বিশ্বকাপে মোট চারটি টাইব্রেকারে অংশ নিয়েছে এবং চারটিতেই জয় পেয়েছে, এইটি ছিল চতুর্থ বার। অপর দিকে, ১৯৮৬ সাল থেকে বিশ্বকাপে টাইব্রেকারে অপরাজিত ছিল ব্রাজিল। দীর্ঘ ৩৬ বছর পর টাইব্রেকার হারল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications