Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উরুগুয়ের বিরুদ্ধে প্রথম গোলটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই করেছিল, এমনটাই বিশ্বাস ব্রুনোর

উরুগুয়ের বিরুদ্ধে প্রথম গোলটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই করেছিল, এমনটাই বিশ্বস ব্রুনোর

তাঁর নামের পাশে গোলটি লেখা হলেও উরুগুয়ের বিরুদ্ধে প্রথম গোলটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই করেছিন, এমনটাই মনে করেন পর্তুগালের তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজ। ফ্রি-কিক থেকে রোনাল্ডোর উদ্দেশ্যে ক্রস ভাসিয়েছিলেন ব্রুনো। কিন্তু এক চুল ব্যবধানে সেই বলে মাথা ছোঁয়াতো ব্যর্থ হন বর্ষীয়াণ তারকা স্ট্রাইকার, এবং ফ্রি-কিক থেকে নেওয়া শট সরাসরি জড়িয়ে যায় জালে। এই ম্যাচে দ্বিতীয় গোলটি ব্রুনো ফার্নান্ডেজ করেছেন পেনাল্টি স্পট থেকে। প্রত্যাশা মতোই ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনিই।

গুরুত্বপূর্ণ দল পরবর্তী রাউন্ডে পৌঁছিয়েছে:

গুরুত্বপূর্ণ দল পরবর্তী রাউন্ডে পৌঁছিয়েছে:

এই জয়ের ফলে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় নিজেদের টিকিট পাকা করে নিয়েছে পর্তুগাল। ম্যাচ শেষে ব্রুনো ফার্নান্ডেজ বলেছেন, "আমি সেলিব্রেট করছিলাম গোলের পর কারণ আমার মনে হয়েছিল এটা ক্রিশ্চিয়ানোর গোল। আমার মনে হয়েছিল বলে ওর ছোঁয়া লেগেছিল। আমার লক্ষ্য ছিল ওর দিকে ক্রস বাড়ানো। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হল আমরা পরবর্তী রাউন্ডে পৌঁছে গিয়েছি এবং অত্যন্ত শক্তিশালী একটা প্রতিপক্ষের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জয় পেয়েছি।"

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেরাটা দিতে হবে:

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেরাটা দিতে হবে:

শেষ ষোলোয় পৌঁছে গেলেও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না পর্তুগাল এবং দক্ষিণ কোরিয়াকে হারাতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের কাণ্ডারী। ব্রুনো বলেছেন, "আমরা জানি, অত্যন্ত গোছানো এবং স্কিলফুল একটা দলের বিরুদ্ধে আমরা খেলতে চলেছি, গত ণ্যাচে ওদের খেলা আমরা দেখেছি। আমরা বিভিন্ন সময়ে খেলেছি যার ফলে দক্ষিণ কোরিয়ার খেলা দেখার সুযোগ আমাদের হয়েছে। আমাদের লক্ষ্য প্রতিটা ম্যাচে জেতা এবং আমাদের সামনে আরও একটা ম্যাচ রয়েছে।"

উরুগুয়ের বিরুদ্ধে জয়ের পর শুধু ব্রুনো নয়, সমগ্র দলের প্রশংসায় পর্তুগালের কোচ:

উরুগুয়ের বিরুদ্ধে জয়ের পর শুধু ব্রুনো নয়, সমগ্র দলের প্রশংসায় পর্তুগালের কোচ:

উরুগুয়ের বিরুদ্ধে ২-০ গোলে জয়ের পর শুধু ব্রনো নয়, পুরো দলের প্রশংসা করেছেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস। তিনি বলেছেন, "আমি মনে করি এই সাফল্য দলগত পরিশ্রমের ফল। দল যদি ভাল খেলতে না পারত তা হলে একা সেই ফুটবলারও ভাল খেলতে পারত না। আমি মনে করি প্রথম দুই ম্যাচে দল ভাল খেলেছে। দিয়োগো কোস্তা দু'টো গুরুত্বপূর্ণ সেভ করেছে। ফলে আমি মনে করি না ব্যক্তিগত ভাবে কোনও প্লেয়ারের দিকে ফোকাস করা ঠিক হবে।"

পর্তুগালের গ্রুপের অবস্থা:

পর্তুগালের গ্রুপের অবস্থা:

পর্তুগাল ইতিমধ্যেই পৌঁছিয়ে গিয়েছে পরবর্তী রাউন্ডে। দ্বিতীয় স্থানের জন্য লড়াইয়ে রয়েছে উরুগুয়ে, ঘানা এবং দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় দল হিসেবে পরবর্তী পর্যায়ের যাওয়ার দিক দিয়ে ফেভারিচ ঘানা, তারা রয়েছে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। পরবর্তী ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করলেই পরবর্তী রাউন্ডে পৌঁছে যাবে ঘানা যদি পর্তুগাল ড্র করবে বা হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়াকে। উরুগুয়েকে শেষ ষোলোয় যেতে হলে জিততেই হবে ঘানার বিরুদ্ধে এবং নির্ভর করতে হবে দক্ষিণ কোরিয়া এবং পর্তুগাল ম্যাচের উপর। দক্ষিণ কোরিয়াকে পরবর্তী রাউন্ডে যেতে হলে জিততেই হবে পর্তুগালের বিপক্ষে এবং হারতে হবে ঘানাকে। 'গ্রুপ এইচ'-এর দ্বিতীয় স্থান নির্ধারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে গোল পার্থক্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+