FIFA World Cup 2022: Al Hilm বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল, দেখুন প্রথম ঝলক
ফিফা বিশ্বকাপে এবার ফাইনালে ওঠার লড়াই। মঙ্গলবার ভারতীয় সময় মধ্যরাতের পরই শুরু প্রথম সেমিফাইনাল। তার পরের দিন একই সময়ে দ্বিতীয় সেমিফাইনাল। ফলে কোন দল এবারের বিশ্বকাপ ফাইনাল খেলবে তা স্পষ্ট হয়ে যাবে বুধবার রাতের মধ্যেই। তার আগে সেমিফাইনাল ও ফাইনালের জন্য বিশেষ বল জনসমক্ষে আনল ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা আডিডাস।

বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল যে বলটিতে খেলা হবে তার নাম আল হিল্ম (Al Hilm)। আরবি ভাষায় এই শব্দের অর্থ স্বপ্ন। অর্থাৎ স্বপ্নকে নিয়েই স্বপ্নপূরণের লক্ষ্যে নামবে চারটি দল। এবারের বিশ্বকাপে এখনও অবধি সব ম্যাচ খেলা হয়েছে আল রিহলা (Al Rihla)। তবে নতুন বলটির সঙ্গে তার তফাত রয়েছে গ্রাফিক ডিজাইনেই।
4 teams. united by a dream that will soon become reality.
— FIFA WORLD CUP 2022 (@FWCUP2022) December 11, 2022
introducing Al Hilm, the Official World Cup 2022 Match Ball for the Semi-Finals and Final.
available now through adidas online and retail stores.#fifaworldcup pic.twitter.com/WNIiqPlDDs
আল রিহলার মতো আল হিল্মেও থাকছে কানেক্টেড বল টেকনোলজি। সেমি-অটোমেটেড অফসাইড সিদ্ধান্তের বিষয়ে দ্রুত ও নির্ভুল তথ্য পেতে এই প্রযুক্তি এবারের বিশ্বকাপে সফল হয়েছে। ফলে সেমিফাইনাল ও ফাইনালের বলেও সেই প্রযুক্তিরই সাহায্য নেওয়া হচ্ছে।
Esta es Al Hilm, la pelota oficial de las semifinales y la final del Mundial. Al Hilm, que se traduce como "El Sueño" en árabe, continúa la historia iniciada por el balón oficial de la fase de grupos, Al Rihla. @adidasAR #adidasfootball #impossibleisnothing #creadoconadidas pic.twitter.com/gmfwCmJLFN
— Gustavo Yarroch (@GustavoYarroch) December 11, 2022
আল রিহলা শব্দের অর্থ ছিল সফর বা 'দ্য জার্নি'। এখন স্বপ্নপূরণের আরও কাছে পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা, ক্রোয়েশিয়া, মরক্কো ও ফ্রান্স। ফ্রান্স টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে, নাকি অন্য দলগুলির মধ্যে কোনও একটি বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করতে পারবে তা নিশ্চিত করে দেবে আল হিল্ম। সেমি-অটোমেটেড অফসাইড ডিসিশনের ক্ষেত্রে বলের মধ্যে থাকা আইএমইউ সেন্সরের মাধ্যমে প্রাপ্ত তথ্য প্লেয়ারদের পজিশনের বিষয় সম্পর্কে সুনিশ্চিত হতে সহায়ক হচ্ছে ভিডিও ম্যাচ অফিসিয়ালদের। টাইট অফসাইড ডিসিশনের ক্ষেত্রে বলটি ঠিক কোথায় রয়েছে তা নির্ভুলভাবে বোঝা যাচ্ছে নতুন প্রযুক্তির সাহায্যে।
Gestatten, der WM-Ball für die Halbfinals. 🙇
— FIFA Fussball-Weltmeisterschaft (@fifaworldcup_de) December 11, 2022
Al Rihla geht in den Ballsack, Adidas Al Hilm ist da ("Der Traum"). 💫 pic.twitter.com/W73K7YEpTF
আডিডাসের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য যে বল ব্যবহার করা হচ্ছে তাতে ওয়াটার-বেসড কালি ও আঠার ব্যবহার হয়েছে। দোহার বিভিন্ন মরু এলাকা, বিশ্বকাপ ট্রফির রং ও কাতারের পতাকার সঙ্গ সাযুজ্য রেখে সোনালি বেস কালারের উপর ত্রিকোণ ডিজাইন থাকছে নতুন বলটিতে। ফুটবল যে গোটা বিশ্বকে একত্রিত করে সেটাও তুলে ধরা হয়েছে অলঙ্করণে। প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনা খেলতে নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেইমারের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে। ফলে লিওনেল মেসির দিকে নজর থাকবে মঙ্গল-রাতে। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স খেলবে মরক্কোর বিরুদ্ধে। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। এবারও এই দুই দেশের ফাইনাল খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications