'সংগঠিত বিশৃঙ্খলা'-এর ছকেই কোস্টা রিকার বিরুদ্ধে জিতে শেষ ষোলর জায়গা পাকা করতে চান জাকা-শাকিরি'রা
সুইজারল্যান্ড বনাম কোস্টারিকা ফিফা বিশ্বকাপ ২০১৮ ম্যাচের প্রিভিউ
বুধবার গ্রুপ ই-র ম্যাচে কোস্টা রিকার বিরুদ্ধে জিতে শেষ ষোলয় পৌঁছানোই সুইজারল্যান্ডের লক্ষ্য। ড্র করলেও নকআউটে যাবেন জারদান শাকিরিরা। তবে সেক্ষেত্রে ব্রাজিলের বিরুদ্ধে সার্বিয়াকে ড্র বা পরাজিত হতে হবে। অপরদিকে পর পর দুই ম্যাচে হেরে কোস্টা রিকার সামনে পরের রাউন্ডে যাওয়ার কোনও অঙ্কই নেই। ভাল খেলে দেশের সমর্থকদের আনন্দ দেওয়া ছাড়া কিছুই পাওয়ার নেই এই ম্যাচ থেকে।

সার্বিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় পাওয়াতে গ্রুপে যথেষ্ট ভাল জায়গায় আছে সুইসরা। ব্রাজিলের সঙ্গে তাদের পয়েন্ট এক হলেও গোল পার্থক্য়ে কিছুটা পিছিয়ে থাকায় গ্রুপে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে আছে তারা। আজকের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৭। তাতে নিশ্চিতভাবে তারা পরের রাউন্ডে যাবে।
কিন্তু যদি ম্যাচ ড্র হয় তাহলে তাদের থাকতে হবে ব্রাজিলের ভরসায়। সার্বিয়া ব্রাজিলের বিরুদ্ধে ড্র বা হারলেই সেক্ষেত্রে পরের রাউন্ডে যাওয়ার অনুমতি মিলবে সুইশদের। কোচ পেতকোভিচ জানিয়েছেন, দল যে ভাবে খেলছে, তাতে তিনি খুশি। কাজেই তাদের 'সংগঠিত বিশৃঙ্খলা'-এর ছক পাল্টাবে না এই ম্যাচে। তিনি বলেন, আমরা য়ে ছকটায় খেলছি তাকে বলে যায় 'সংগঠিত বিশৃঙ্খলা'। আমরা কিন্তু আগামী দিনগুলোতেও এভাবেই খেলব।'
অপরদিকে এই বিশ্বকাপটা এখনও পর্যন্ত খুবই খারাপ গিয়েছে মধ্য আমেরিকার দল কোস্টা রিকার। পর পর দুই ম্যাচে হার হজম করা তো আছেই, সেই সঙ্গে এখনও এই বিশঅবকাপে তারা একটাও গোল করতে পারেনি। তা নিয়ে দেশে জাতীয় দল ও দলের কোচের প্রবল সমালোচনা হচ্ছে। তবে এই সমালোচনা অমূলক বলে মনে করেন কোস্টা রিকার কোচ অস্কার রামিরেজ।
তিনি বলেন, 'আমি একই সঙ্গে আহত ও হতাশ। আমরাও দেশকে আনন্দ দিতে চেয়েছিলাম। এরকম ফল হোক আমরাও চাইনি। কিন্তু বুঝতে হবে, আমরা একটা খুব কঠিন গ্রুপে পড়েছিলাম। নিজেদের সেরাটাই দিয়েছি। মানুষের এটা বোঝা উচিত। আসলে আমাদের দেশের লোকেরা বড্ড আবেগপ্রবণ।'
দুই দলেই কোনও কার্ড বা চোট সমস্যা নেই। তাই প্রথম একাদশে বিশেষ পরিবর্তন থাকবে না বলেই মনে করা হচ্ছে। সার্বিয়ার বিরুদ্ধে গোল করে শাকিরি ও জাকার গোলের উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গী নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। হাতের ভঙ্গিতে তারা আলবেনিয়ার দুই মাথাওয়ালা ঈগলকে বোঝাতে চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। কিন্তু তার জন্য ফিফা তাদের শাস্তি দেয়নি। তাই আজকের ম্যাচে তাদেরও খেলতে বাধা নেই।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications