রোমাঞ্চে ভরা ডেনমার্কের বনাম অস্ট্রেলিয়া ম্যাচ ১-১ গোলে আমীমাংসিত থাকল

আজ (বৃহস্পতিবার) গ্রুপ সি-র প্রথম ম্যাচে সামারা এরিনা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামছে ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া।

আজ (বৃহস্পতিবার) গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় সামারা এরিনা স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে নামছে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে সকারুদের খেলা সকলের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু দিনের শেষে তাদের হারতে হয়েছিল ২-১ গোলে। অপরদিকে মজবুত রক্ষণের জোরে পেরুকে রুখে দিয়ে ১-০ জয় তুলে নিয়েছিল ডেনমার্ক। খাতায় কলমে ডেনমার্ক অনেক এগিয়ে থাকলেও বিশেষজ্ঞরা অস্ট্রেলিয়াকে নিয়ে আশাবাদী। অনেকেই বলছেন ফ্রান্স ম্যাচের খেলা ধরে রেখে ভুলগুলো শুধরে নিতে পারলে কিন্তু আজ জয় তুলে নিতেও পারে অস্ট্রেলিয়া। কিন্তু ড্যানিশ গোলকিপার ক্যাস্পার শ্মাইকেল এই মুহূর্তে গোলের নিচে প্রায় দুর্ভেদ্য। গত পাঁচ ম্যাচে গোল খায়নি তারা। আজ আবারও একটা প্রতিদ্বন্দ্বিতায় ভরা জমজমাট ম্যাচের আশায় ফুটবলপ্রেমীরা।

আজ মুখোমুখি ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া

1
958037

ডেনমার্ক বনাম অস্ট্রেলিয়া ম্যাচের সরাসরি আপডেট পান এখানে

Jun 21, 2018, 7:32 pm IST

বল পজেশন থেকে গোলে শট - সবেতেই ডেনমার্ককে টক্কর দিল অস্ট্রেলিয়া
Jun 21, 2018, 7:22 pm IST

খেলা শেষ। জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় ভরা খেলা শেষ হল ১ -১ গোলে। এবারের বিশ্বকাপে প্রথম পয়েন্ট তুলে নিল অস্ট্রেলিয়া। জেগে রইল পরের রাউন্ডে ওঠার আশা।
Jun 21, 2018, 7:20 pm IST

লম্বা বল পেয়েছিলেন ব্রেথওয়েট। কিন্তু অফসাইড দেওয়া হল।
Jun 21, 2018, 7:20 pm IST

কর্নার থেকে সুযোগ ছিল ডেনমার্কের। কিন্তু শট নিতে সময় নিলেন অনেক বেশি।
Jun 21, 2018, 7:19 pm IST

কর্মার পেল ডেনমার্ক। গোল কি আসবে শেষ মুহূর্তে?
Jun 21, 2018, 7:18 pm IST

নির্ধারিত সময়ের খেলা শেষ। সংযুক্ত সময় দেওয়া হল তিন মিনিট
Jun 21, 2018, 7:17 pm IST

আবার এরিকসনের প্রয়াস, বল গোলে থাকল না।
Jun 21, 2018, 7:17 pm IST

ফের আক্রমণ আরজানির, কিন্তু তুন ড্যানিশ ডিফেন্ডার আটকালেন তাঁকে।
Jun 21, 2018, 7:16 pm IST

নিমেষে পাল্টা আক্রমণএ এল অস্ট্রেলিয়া। লেকির ও আরজানি দুটি ভাল চেষ্টা আটকে দিলেন শেমিচেল
Jun 21, 2018, 7:15 pm IST

সুবর্ণ সুয়োগ নষ্ট করলো ডেনমার্ক
Jun 21, 2018, 7:14 pm IST

জমজমাট ম্যাচে ভরে গেছে পুরো মাঠ। দর্শক সংখ্যা ৪০ হাজারের বেশি
Jun 21, 2018, 7:13 pm IST

নির্ধারিত সময়ের আর ৫ মিনিট বাকি।
Jun 21, 2018, 7:12 pm IST

মাঝে মাঝেই ছোট ছোট ফাউল করছিলেন সিসতো। তাকে হলুদ কার্ড দেখানো হল
Jun 21, 2018, 7:10 pm IST

কর্ণেলিয়াসের হেড চলে গেল অসি গোলকিপারের হাতে
Jun 21, 2018, 7:09 pm IST

অসাধারণ সংঘবদ্ধ আক্রমন অস্ট্রেলিয়ার সিসতোকে কাটিয়ে অসাধারণ ক্রশ রেখেছিলেন আরজানি। কিন্তু ফাঁকা গোলের সামনে পা ছোঁয়াতে পারলেন না কেউ।
Jun 21, 2018, 7:07 pm IST

বক্সের মধ্যে ক্রশে মাথা ছুইয়েছিলেন লেকি, কিন্তু পুরো নিয়ন্ত্রণ রাখতে পারলেন না
Jun 21, 2018, 7:04 pm IST

সিসতোর পাশ থেকে বল ধরে নিলেন অসি মিডফিল্ডার জুরিচ
Jun 21, 2018, 7:03 pm IST

শেষ পনেরো মিনিটের খেলা বাকি
Jun 21, 2018, 7:03 pm IST

নাবৌটের বদলে মাঠে নামানো হল টনি জুরিককে
Jun 21, 2018, 7:02 pm IST

চোট পেলেন অস্ট্রেলিয়ার নাবৌট। ভারসাম্য রাখতে গিয়ে নিজের শরীরের ওজনে কাঁধে চোট লাগল তার
Jun 21, 2018, 7:00 pm IST

মিনিট যেতে না যেতেই আক্রম ডেনমার্কের। সিসতোর শটও সামান্যর দন্য গোলে থাকল না।
Jun 21, 2018, 6:59 pm IST

আবার অস্ট্রেলিযার আক্রমণ। রকিচের শট। কিন্তু এবার আর ঙুল করলেন না শেমিচেল
Jun 21, 2018, 6:58 pm IST

মুইয়ের দুরন্ত দূরপাল্লার শট, ডেনমার্কের গোলের সামান্য উপর দিয়ে বেরিয়ে গেল
Jun 21, 2018, 6:56 pm IST

অস্ট্রেলিয়ার খেলোয়ার পরিবর্তন ক্রুজের ঝায়গায় মাঠে এলেন তরুন আরজানি
Jun 21, 2018, 6:56 pm IST

গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন শেমিচেল। লেকির ক্রশে পা ছোঁয়ালেই গোল পেতেন ক্রুজ। কোনক্রমে বাঁচল ডেনমার্ক।
Jun 21, 2018, 6:54 pm IST

পাল্টা আক্রণমে অস্ট্রেলিয়া।
Jun 21, 2018, 6:54 pm IST

ডেনমার্কের আক্রমণ যরগেলসনকে বল দেওয়ার চেষ্টা কিন্তু আটকালেন রিসডন
Jun 21, 2018, 6:50 pm IST

সারা মাঠ জুড়ে খেলছেন অস্ট্রেলিয় মিডফিল্ডার লেকি।
Jun 21, 2018, 6:49 pm IST

লারসনের ক্রস ক্লিয়ার করলো অস্ট্রেলিয় ডি্ফেন্স। পাল্টা আক্রমণে চলে এল ডেনমার্ক
Jun 21, 2018, 6:47 pm IST

ডেনমার্কের স্কিলের জবাব দিচ্ছে সকারুরা মনের জোর আর জেদে
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+