বেঙ্গালুরুর কাছে ২-০ গোলে হেরে ফেডারেশন কাপ অধরা মোহনবাগানের
গতবছর আইজল এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবছর বেঙ্গালুরু এফসির কাছে ০-২ গোলে হেরে বসল সঞ্জয় সেনের ছেলেরা। ফলে গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনাল হারতে হল সবুজ মেরুন ব্রিগেডকে।
পরপর দু'বছর ফেডারেশন কাপ জেতা অধরা থেকে গেল মোহনবাগানের। গতবছর আইজল এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবছর বেঙ্গালুরু এফসির কাছে ০-২ গোলে হেরে বসল সঞ্জয় সেনের ছেলেরা। ফলে গোটা টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনাল হারতে হল সবুজ মেরুন ব্রিগেডকে।
এদিন বেঙ্গালুরুর হয়ে সুনীল ছেত্রী খেলেননি। তবে তার কোনও সুবিধা বাগান শিবির তুলতে পারল না। সিকে বিনীতের দুটি গোল মোহনবাগানকে কাপ হাতে তুলতে দিল না।

এদিন নির্ধারিত ৯০ মিনিটের খেলায় মোহনবাগান অথবা বেঙ্গালুরু এফসি গোলের মুখ খুলতে পারেনি। প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর একটি করে গোল অফসাইডের জন্য বাতিল করা হয়।
৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর ফের অতিরিক্ত সময়ের খেলা শুরু হয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধও গোলশূন্য থাকে। তবে দ্বিতীয়ার্ধের ১০৭ মিনিটে সিকে বিনীত প্রথম গোল করেন। এরপরে ফের ১১৯ মিনিটের মাথায় মোহনবাগানকে ০-২ গোলে পিছিয়ে দিয়ে ফেডারেশন কাপ জয়ের আশা শেষ করে দেন বিনীত।
গতবছরে মোহনবাগান আইজল এফসিকে হারিযে ফেড কাপ জিতেছিল। এবছর আই লিগের খুব কাছাকাছি এসেও থামতে হয়েছে। আর এবারে ফের ফে়ডারেশন কাপও অধরা থেকে গেল মোহনবাগানের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications