এএফসি চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নের দৌড় অব্যাহত এফসি গোয়ার, সামনে এবার শীর্ষে থাকা দল
দেশের প্রথম দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে ইতিমধ্যেই ইতিহাস গড়েছে এফসি গোয়া। আল রাইয়ানের পর আজ আল ওয়াহদাকেও রুখে দিলেন খুয়ান ফেরান্দোর ছেলেরা। সবচেয়ে বড় কথা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একটিও গোল হজম করেনি এফসি গোয়া।

প্রথম ম্যাচের একাদশ এদিনও নামান এফসি গোয়ার কোচ। দ্বিতীয়ার্ধে তিনি কয়েকটি পরিবর্তন আনেন। তা কাজেও লাগতে চলেছিল। পরিবর্ত হিসেবে দেবেন্দ্র গোল করার সুযোগও পেয়েছিলেন। বলা ভালো, দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণ করতে দেখা যায় এফসি গোয়াকেই। আল ওয়াহদা গোলকিপার মহম্মদ আল শামসির অসামান্য রিফ্লেক্স দলকে কোনওক্রমে রক্ষা করে। ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবেই। তবে এফসি গোয়ার চেয়ে স্বাভাবিকভাবেই বেশি গোলের সুযোগ তৈরি করেছিল আল ওয়াহদা। এদিনও তিন কাঠির নীচে দুর্ভেদ্য হয়ে দাঁড়িয়ে সব আক্রমণ রুখে দেন ধীরাজ সিং। দুই অর্ধেই, বিশেষ করে শেষ লগ্ন পর্যন্ত বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন এফসি গোয়ার গোলকিপার। গোয়ার ডিফেন্সকেও এদিন জমাট দেখিয়েছে।

শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে টানা দুই ম্যাচ গোলশূন্য ড্র করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল এফসি গোয়া। সবচেয়ে বড় কথা তাদের ঝুলিতে চলে এলো মূল্যবান ২ পয়েন্ট। এর আগে ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়া গোলশূন্য ড্র করেছিল বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের প্রাক্তন সদস্য, পিএসজি-র প্রাক্তন কোচ তথা কিংবদন্তি লরাঁ ব্লা-র প্রশিক্ষণাধীন আল রাইয়ানের বিরুদ্ধে।

২০ ও ২৩ এপ্রিল পার্সেপোলিসের বিরুদ্ধে খেলবে এফসি গোয়া। ২৬ এপ্রিল ফের ফেরান্দোর দলের সামনে আল রাইয়ান। ২৯ এপ্রিল আল ওয়াহদার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ রয়েছে এফসি গোয়ার। এদিনই পিছিয়ে পড়ে আল রাইয়ানকে ৩-১ গোলে হারিয়ে ই গ্রুপের শীর্ষে রয়েছে পার্সেপোলিস। ১৯ মিনিটে নাইফ আল হাধরামির গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল আল রাইয়ান। ৪৭ মিনিটে কামিয়াবিনিয়ার গোলে পার্সেপোলিস সমতা ফেরায়।
FT: 🇶🇦 @AlrayyanSC 1-3 @PersepolisFC 🇮🇷
— #ACL2021 (@TheAFCCL) April 17, 2021
3⃣ second-half goals complete the comeback for Persepolis who make it 2 wins out of 2!#ACL2021 pic.twitter.com/Rsna98yy2V
এর ২ মিনিট পরেই শাহরিয়র মোঘানলু গোল করে এগিয়ে দেন পার্সেপোলিসকে। ৫৭ মিনিটে তিনিই ব্যবধান বাড়িয়ে ৩-১ করেন।
ছবি- এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুইটার
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications