এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক ও স্মরণীয় অভিষেক এফসি গোয়ার
দেশের প্রথম দল হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে আগেই ইতিহাস গড়েছে এফসি গোয়া। গতকাল শক্তিশালী আল রাইয়ানের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের খেলায় স্মরণীয় অভিষেক হলো খুয়ান ফেরান্দোর দলের।

(ছবি- এফসি গোয়া টুইটার)
ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়ার সামনে ছিল আল রাইয়ান। আল রাইয়ানের কোচ হলেন বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের প্রাক্তন সদস্য, পিএসজি-র প্রাক্তন কোচ তথা কিংবদন্তি লরাঁ ব্লা। ধারেভারে অনেকটাই এগিয়ে ছিল আল রাইয়ান। শুরু থেকে আধিপত্য বজায় রেখেই খেলতে শুরু করে তারা। যদিও পরে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষকে কড়া টক্কর দিতে থাকে এফসি গোয়া। বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোলমুখ খুলতে ব্যর্থ হয় আল রাইয়ান। ৮৭ মিনিটে সহজতম সুযোগটি তারা নষ্ট করে ঈষাণ পণ্ডিতার দক্ষতা ও গোলকিপার ধীরাজ সিংয়ের দুরন্ত সেভের সৌজন্যে। গোটা ম্যাচে দুর্ভেদ্য ছিলেন এফসি গোয়ার তরুণ গোলকিপার। যেভাবে বিপক্ষের আক্রমণ প্রতিহত হয়েছে তাতে এফসি গোয়ার ডিফেন্সের ভূমিকাও ছিল প্রশংসনীয়। ম্যাচ শেষ হয় গোলশূন্যভাবে।
FT: 🇮🇳 @FCGoaOfficial 0-0 @AlRayyanSC 🇶🇦
— #ACL2021 (@TheAFCCL) April 14, 2021
Impressive FC Goa earn the first-ever point for an Indian club in #ACL following a goalless draw against Al Rayyan 💪#ACL2021 pic.twitter.com/UshFmbEeFI
গ্রুপ ই-র ম্যাচে এক সময় কাতার স্টারস লিগে রানার-আপের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে দলের এমন পারফরম্যান্স নিশ্চিতভাবেই স্বস্তিতে রাখছে এফসি গোয়ার কোচ ফেরান্দোকে। অন্যদিকে, লরাঁ ব্লা ম্যাচের পর বলেছেন, গোয়ার আবহাওয়া, বিশেষ করে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা দলের খেলায় প্রভাব ফেলেছে। শুরুর দিকে গোল না পাওয়ায় সমস্যা বেড়েছে। দুই দলের কোচই আগে পরস্পরের খেলা দেখে রণকৌশল সাজিয়েছিলেন। তবে ৭০ শতাংশ প্রাধান্য রেখেও দুই পয়েন্ট হাতছাড়া করায় হতাশ ব্লা। ইরানের পার্সেপোলিসের বিরুদ্ধে তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবেন বলে জানিয়েছেন তিনি। পার্সেপোলিস প্রথম ম্যাচ জিতে গ্রুপশীর্ষে আছে।
Matchday One results in #ACL2021 Group B, D and E!
— #ACL2021 (@TheAFCCL) April 14, 2021
Which result has surprised you the most? pic.twitter.com/AsNnuega7d
১৭ এপ্রিল এফসি গোয়ার পরের ম্যাচ আল ওয়াহদার বিরুদ্ধে। তারপর ২০ ও ২৩ এপ্রিল পার্সেপোলিসের বিরুদ্ধে খেলবে এফসি গোয়া। ২৬ এপ্রিল ফের ফেরান্দোর দলের সামনে আল রাইয়ান। ২৯ এপ্রিল আল ওয়াহদার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ রয়েছে এফসি গোয়ার।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications