EPL: কড়া শাস্তি কিছুটা কমল, চার পয়েন্ট ফিরে পেয়ে অবনমনের আওতা থেকে মুক্ত হল এভারটন?
সোমবার স্বস্তি ফিরল এভারটন শিবিরে। আর্থিক নিয়ম লঙ্ঘনের কারণে ২০২৩ সালের শেষ দিকে বড় শাস্তির মুখে পড়েছিল ইপিএলের ক্লাবটি।গত বছরের নভেম্বরে ইপিএলের আর্থিক সংগতি নীতি (এফএফপি) ভঙ্গ করায় ১০ পয়েন্ট জরিমানা করা হয় এভারটনকে। প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে কড়া শাস্তি।
এই শাস্তি পেয়ে ইপিএলের তালিকায় ১৪ থেকে ১৯ নম্বরে নেমে গিয়েছিল এভারটন ক্লাব। অবনমনের আতঙ্ক গ্রাস করে ইপিএলের ক্লাবটি। শাস্তির বিরুদ্ধে আগেই ইপিএল কমিটির কাছে আবেদন করেছিল এভারটন। সোমবার শাস্তি কমার বার্তা এল লিভারপুল শিবিরে।
ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙায় এভারটনকে দেওয়া শাস্তির মাত্রা কমেছে। আপিলের পর তাদের ১০ পয়েন্ট কাটার শাস্তি কমে এসেছে ৬ পয়েন্টে। এরফলে কিছুটা স্বস্তি ফিরেছে এভারটন শিবিরে। কারণ অবনমনের আতঙ্ক থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছে তারা।অন্যদিকে শাস্তি কমার পর বিবৃতিতে এভারটন বলেছে, 'আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত মানতে এখনও কষ্ট হচ্ছে ক্লাবের। তবে আমরা সন্তুষ্ট যে আমাদের আপিলের ফলে পয়েন্ট জরিমানা কমে এসেছে।'
গত নভেম্বরে এভারটনকে এই শাস্তি দেওয়া হয়েছিল। প্রিমিয়ার লিগের ইতিহাসে কোনও দলের সবচেয়ে বড় শাস্তি (পয়েন্ট কাটার হিসেবে) ছিল এটিই।সেই আপিলের রায় সোমবার প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ। শাস্তি কমায় লিগ টেবিলে ১৭ থেকে ১৫ নম্বরে উঠে এসেছে এভারটন। ২৬ ম্যাচে এখন তাদের ২৫ পয়েন্ট।
প্রিমিয়ার লিগের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় শাস্তি। শাস্তির ঘোষণা আসার পর এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছিল, তারা 'হতাশ এবং স্তব্ধ'। ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে লেখা হয়েছিল, 'ক্লাব বিশ্বাস করে, কমিশন যে শাস্তি আরোপ করেছে, তা অসামঞ্জস্যপূর্ণ এবং অন্যায্য। প্রিমিয়ার লিগে আবেদন করার উদ্দেশ্যে ক্লাবের পক্ষ থেকে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। এখন আপিল প্রক্রিয়া শুরু হবে।'
দীর্ঘ কয়েক মাসের লড়াইয়ের পর কিছুটা হলেও স্বস্তি ফিরল এভারটন শিবিরে। আপাতত তাদের লক্ষ্য লিগের যতটা সম্ভব উপরের দিকে যাওয়া।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications