Euro 2020 : রাশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তারকা ফুটবলারকে পাচ্ছে না বেলজিয়াম

Euro 2020 : রাশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তারকা ফুটবলারকে পাচ্ছে না বেলজিয়াম

ভারতীয় সময় রবিবার রাত সাড়ে ১২টায় ইউরো কাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাশিয়ার মুখোমুখি হতে চলেছে বেলজিয়াম। তাতে খেলতে পারছেন না তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইন। টু্র্নামেন্টের গ্রুপ বি-তে রাশিয়ার বিরুদ্ধে খেলতে নামার কয়েক ঘণ্টা আগে এই দুঃসংবাদ শুনিয়েছেন বেলজিয়ামের কোচ রবের্তো মার্তিনেস। যে খবর ফুটবল ফ্যানদের হতাশ করেছে।

Euro 2020 : রাশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে তারকা ফুটবলারকে পাচ্ছে না বেলজিয়াম

গত ২৯ মে ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে চেলসির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার সময় মুখে গুরুতর আঘাত পেয়েছিলেন কেভিন ডি ব্রুইন। প্রতিপক্ষ খেলোয়াড়ের জোরালো আঘাত তাঁর নাক ও চোখের নিচের অংশের হাড়ে চিড় ধরেছিল। যন্ত্রণায় কাতর হয়ে সেদিন মাঠ ছেড়েছিলেন বেলজিয়ামের মিডফিল্ডার। সেই চোট যে পুরোপুরি নির্মূল হয়নি, তা্ বোঝা গেল যখন কেভিনের না খেলার সংবাদ দেন তাঁর জাতীয় দলের কোচ রবের্তো মার্তিনেস। তিনি জানিয়েছেন যে আজকের ম্যাচের পর বেলজিয়াম শিবিরে যোগ দেলেন ব্রুইন। সেক্ষেত্রে ওই মিডফিল্ডার পরের ম্যাচ খেলতে পারবেন কিনা, তাও অবশ্য স্পষ্ট নয়।

একদিন আগেও রাশিয়া ম্যাচের আগে তারকা কেভিন ডি ব্রুইনের বেলজিয়াম শিবিরে যোগ দেওয়া নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন কোচ রবের্তো মার্তিনেস। তাই ২৪ ঘণ্টার মধ্যেই যে পরিস্থিতি পাল্টে যাবে, তা হয়তো কল্পনা করতে পারেননি ফুটবল প্রেমীরা। বেলজিয়াম কোচের কথায়, কেভিনের জন্য আগামী দুই দিন ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জাতীয় দলে ফিরতে হলে ব্রুইনকে প্রয়োজনীয় শরীরচর্চা করতে হবে বলে জানিয়েছেন মার্তিনেস।

আজ মধ্যরাতে সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার মুখোমুখি হতে চলেছে বেলজিয়াম। তার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়েলসের মুখোমুখি হতে চলেছে সুইজারল্যান্ড। গ্রুপ এ-র এই ম্যাচ আজারবাইজানের বাকুতে হবে। ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় বি গ্রুপের ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হতে চলেছে ফিনল্যান্ড। কোপেনহেগেনে হবে ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+