Euro Cup 2024: জয় দিয়ে অভিযান শুরু সুইসদের, হারল হাঙ্গেরি
Euro Cup 2024: ইউরো কাপের অভিযান জয় দিয়েই শুরু করল সুইৎজারল্যান্ড (Switzerland)। গ্রুপ এ-র দ্বৈরথে এদিন সুইসদের কাছে হার মানল হাঙ্গেরি।
এই গ্রুপের উদ্বোধনী ম্য়াচে জার্মানি ৫-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সুইৎজারল্যান্ডের জয় ৩-১ গোলে। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে ছিল সুইসরা। দ্বিতীয়ার্ধে হাঙ্গেরি ব্যবধান কমালেও ইনজুরি টাইমে ফের গোল পায় সুইসরা।

জার্মানির কোলনে এই ম্যাচে ১২ মিনিটে কায়দয়ো দুয়াহর গোলে এগিয়ে যায় সুইৎজারল্যান্ড। মাইকেল এইবিশারের থেকে বল পেয়ে বক্সের মাঝামাঝি জায়গা থেকে গোলপোস্টের বাঁ-দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির রিভিউয়ের শেষে গোলটি দেওয়া হয় সুইসদের।
২০ মিনিট নাগাদ রুবেন ভার্গাসের গোল বাঁচিয়ে দেন হাঙ্গেরির গোলরক্ষক। দুই দলই গোলের চেষ্টা চালাতে থাকে। তবে গোলমুখ খুলছিল না। হাঙ্গেরির উইলি ওরবানের হেডে গোলের প্রয়াস রুখে দেন সুইস গোলকিপার। ৪৫ মিনিটে সুইৎজারল্যান্ডের দ্বিতীয় গোল। ডান পায়ের শটে গোল করেন এইবিশার।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে সুইসরা। হাঙ্গেরি ছিল গোলের সন্ধানে। ৬৩ মিনিটে রোমাল্ড সাল্লাইয়ের ক্রসে মাথা ছুঁয়ে বারনাবাস ভার্গার প্রয়াস অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যদিও মিনিট তিনেক পরেই তিনি গোল করেন। ডমিনিক সোবোজলাইয়ের ক্রসে মাথা ছুঁইয়ে।
৮৯ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পায় সুইৎজারল্যান্ড। গ্রানিট শাকার হেড থেকে অবশ্য গোল আসেনি। যদিও সুইসরা ব্যবধান বাড়ায় ইনজুরি টাইমের তিন মিনিটের মাথায়। ব্রিল এমবোলো সুইৎজারল্যান্ডের ৩-১ ব্যবধানে জয় সুনিশ্চিত করেন।
গ্রুপ এ-র পয়েন্ট তালিকায় শীর্ষে জার্মানি, গোলপার্থক্য ৪। জার্মানির মতো সুইসদের পয়েন্টও তিন। তবে তাদের জয়ের ক্ষেত্রে গোলপার্থক্য ২। ১৯ জুন জার্মানি খেলবে হাঙ্গেরির বিরুদ্ধে। ওইদিন ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে সুইৎজারল্যান্ডের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications