Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে চাপ কাটানোর রাস্তা খুঁজছে ইংল্যান্ড, ফডেন সতীর্থদের দিলেন বার্তা

Euro Cup 2024: ইউরো কাপে চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না ইংল্যান্ডকে। ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতার পর তারা কোনও মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি।

গ্যারেথ সাউথগেটের প্রশিক্ষণাধীন ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নামবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। দলের অন্যতম তারকা ফিল ফডেন এবার সতীর্থদের উদ্বুদ্ধ করার কাজে নেমে পড়লেন।

Euro Cup 2024
UEFA via Getty Images
Euro Cup 2024

স্লোভাকিয়ার বিরুদ্ধে বরাতজোরে বেঁচে গিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে জুড বেলিংহ্যামের গোলে সমতা ফিরিয়ে অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে হ্যারি কেনের গোলে। এবারের ইউরো কাপ জিততে না পারলে তিনি আর কোচের দায়িত্বে যে থাকবেন না তা জানিয়েছেন সাউথগেট।

ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সের জন্য সমালোচিত হতে হচ্ছে সাউথগেটের স্ট্র্যাটেজি। কোয়ার্টার ফাইনালে থ্রি লায়ন্সকে চেনা ছন্দে দেখা যাবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইউরোর কোয়ার্টার ফাইনালটি আবার ইংল্যান্ডের কোচ হিসেবে সাউথগেটের শততম ম্যাচ।

ফিল ফডেন বলেছেন, ফুটবলারদেরও কিছু দোষের ভাগ নিতে হবে। দলের লিডারদের একসঙ্গে বসে চিহ্নিত করতে হবে কোথায় ভুল হচ্ছে, তার সমাধানসূত্রও বের করতে হবে। ম্যানেজার (কোচ) সিস্টেম ঠিক করে ফুটবলারদের বলতে পারেন কীভাবে খেলতে হবে। কিন্তু যদি দেখা যায় সব ঠিক চলছে না, তখন ফুটবলারদেরই দায়িত্ব নিতে হবে কেন তা কাঙ্ক্ষিতভাবে হচ্ছে না, তা চিহ্নিত করার জন্য।

ফডেন বলেন, গ্যারেথের জন্য খারাপ লাগছে। তিনি যেভাবে ট্রেনিংয়ে প্রতিপক্ষদের চেপে ধরার কথা বারবার বলছেন, মাঠে মাথা উঁচু করে নিজেদের সেরাটা দিতে উদ্বুদ্ধ করছেন। কিন্তু আমার মনে হচ্ছে, এবার ফুটবলারদের দায়িত্ব নিতে হবে।

দলের সিনিয়রদের লিডারের ভূমিকা পালন করে আরও সঙ্ঘবদ্ধভাবে নামার প্রয়োজনীয়তাও উপলব্ধি করছেন ফডেন। তাঁর আশা, সমস্যার সমাধানও বেরিয়ে আসবে। ফুটবলারদের নিজেদের মধ্যে কথা হয়েছে। সকলে আলোচনা করে খামতি চিহ্নিত করে সেইমতো ঝাঁপানোর বার্তা দেন ফডেন।

ইংল্যান্ডের তৃতীয় ম্যানেজার বা হেড কোচ হিসেবে দলকে শততম ম্যাচে মাঠে নামাচ্ছেন সাউথগেট। ওয়াল্টার উইন্টারবটমের কোচ হিসেবে শততম ম্যাচে ১৯৫৮ সালে ইংল্যান্ড ৩-৩ গোলে ড্র করেছিল নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আলফ রামসের কোচিংয়ে শততম ম্যাচে ইংল্যান্ড ১৯৭২ সালে ওয়েলসে ১-০ গোলে হারিয়েছিল।

সাউথগেটের জমানায় এবারের ইউরো নিয়ে চারটি মেজর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ইংল্যান্ড। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে টানা চারবার শেষ আটে ওঠা এই প্রথমবার। চারটি ইউরো কোয়ার্টার ফাইনালে এর আগে ২ বার জয় পেয়েছে ইংল্যান্ড। তিনটির ফলাফল নির্ধারিত হয়েছে পেনাল্টি শ্যুটআউটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+