Euro Cup 2024: স্ট্র্যাটেজি ফাঁসে বিচলিত ফ্রান্স! সেমিতে স্পেনকে সামলানোর আগে ফুটবলারদের অন্ধকারে রাখলেন কোচ

Euro Cup 2024: ইউরো কাপের সেমিফাইনালে ভারতীয় সময় আজ রাত সাড়ে ১২টা থেকে স্পেনের মুখোমুখি ফ্রান্স। স্প্যানিশ আর্মাডা রয়েছে দারুণ ছন্দে।

অন্যদিকে, ফ্রান্সকে একেবারেই চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না। তবে ফ্রান্সের খেলা যাঁদের বোরিং লাগছে, তাঁদের অন্য কিছু দেখার পরামর্শ দিচ্ছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। অর্থাৎ নিজের দলের খেলা নিয়ে তিনি সন্তুষ্ট।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

তবে দেশঁ পড়েছেন অন্য সমস্যায়। ম্যাচের আগেই ফাঁস হয়ে যাচ্ছে তাঁর রণকৌশল। জানা যাচ্ছে, সে কারণে প্রথম একাদশে কাদের রাখবেন পর্তুগালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে স্টেডিয়ামে যাওয়ার সময় ফুটবলারদের তা জানিয়েছিলেন দেশঁ।

স্পেনের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে সাংবাদিক বৈঠকে আদ্রিয়েঁ রাবিয়োট এ কথা জানিয়ে সংবাদমাধ্যমের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। রাবিয়োট আগের ম্যাচে খেলতে না পারলেও আজকের ম্যাচে প্রথম একাদশে থাকবেন বলে জানা যাচ্ছে।

তবে জার্মানিতে এবারের ইউরো চলাকালীন তথ্য লিকের এই সমস্যায় যে শুধু ফ্রান্সই পড়েছে তা নয়। ইংল্যান্ডের হেড কোচ গ্যারেথ সাউথগেটও বেশ বিব্রত এই সমস্যা নিয়ে। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের ৩-৪-৩ ছকে খেলার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার পর স্ট্র্যাটেজি বদলাতে হয় সাউথগেটকে।

পেনাল্টি শ্যুটআউটে জেতার পর সাউথগেট বলেছিলেন, আমাদের ট্যাকটিক্যাল পরিকল্পনা দিন তিনেক আগেই জনসমক্ষে চলে এসেছে। এতে বিস্ময় প্রকাশ করেছিলেন সাউথগেট। উদ্ভূত পরিস্থিতিতে এবার দেশঁকে অনেক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

তিনি ট্রেনিংয়ে বিভিন্ন ছকে খেলাচ্ছেন, যাতে আর কেউ বুঝতে না পারেন কোন ছকে তাঁর দল পরবর্তী ম্যাচ খেলবে। ফুটবলাররাও কম্বিনেশন জানতে পারছেন ম্যাচ শুরুর সামান্য আগে। উল্লেখ্য, দেশঁর কোচিংয়ে মেজর টুর্নামেন্টে ৬টির মধ্যে আজ নিয়ে চারবার সেমিফাইনাল খেলবে ফ্রান্স।

রাবিয়োট সাংবাদিকদের বলেন, ফুটবলারদের নয়, সাংবাদিকদের অন্ধকারে রাখতেই এই পন্থা অবলম্বন করতে হচ্ছে কোচকে। ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর স্ট্র্যাটেজি ফাঁসের ঘটনা ঘটলে রণকৌশল বদলে দল নামানো কোচেদের পক্ষে কঠিন। কেউ কঠোর পরিশ্রমের মাধ্যমে স্ট্র্যাটেজি অনুযায়ী দলকে অনুশীলন করালেন, তারপরই তা ফাঁস হয়ে যাওয়া মোটেই ভালো বিষয় নয়।

রাবিয়োটের কথায়, এই তথ্য ফাঁসের ঘটনা আমাদের কাছে যেমন লজ্জার, তেমনই সাংবাদিকদের কাছেও। কেন না, তাতে প্রতিপক্ষ দল আমাদের পরিকল্পনা আগাম জেনে যাচ্ছে। এতে তাদের সুবিধা হয়ে যায়। সে কারণেই আমরা শেষ মুহূর্ত অবধি আমাদের পরিকল্পনা জনসমক্ষে আনছি না। কোচ শেষ মুহূর্তে ছক বদলানোর সিদ্ধান্ত নিলে আমরা জানি কোন কম্বিনেশনে কীভাব খেলতে হবে। সব সময়ই মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+