Euro Cup 2024: ইয়ামালকে থামানো সহজ হবে না! ফাইনালের আগে স্বীকারোক্তি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের
Euro Cup 2024: ইউরো কাপের ফাইনালে আজ স্পেনের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্য়ান্ড। থ্রি লায়ন্স ১৯৬৬ সালের পর কোনও মেজর টুর্নামেন্টে জেতেনি। তবে পরপর দু-বার ফাইনাল খেলছে।
স্পেন ২০১২ সালে শেষবার ইউরো কাপ জিতেছিল। এবার সব ম্যাচ জিতে তারা ফাইনালে উঠেছে। তবে ইংল্যান্ড শিবিরে চিন্তা ধরিয়েছে ১৭ বছর পূর্ণ করা লামিনে ইয়ামালের ফর্ম।
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন মেনে নিচ্ছেন, ইয়ামালকে থামানোর কাজটা সহজ হবে না। এই প্রথম বিদেশের মাটিতে কোনও মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলবে ইংল্যান্ড। স্পেনকে থামানোর চ্যালেঞ্জ। ইউরো কাপে একটি গোল ও তিনটি অ্যাসিস্ট করে ইয়ামাল টুর্নামেন্টের সেরা হওয়ার দৌড়ে রয়েছেন।
স্পেনের দানি ওলমো তিনটি গোল করেছেন, দুটি অ্যাসিস্ট রয়েছে। ঝড় তুলে যেভাবে স্পেন প্রতিপক্ষকে ফালাফালা করে দিচ্ছে, তা সামলানোর কাজ হেড কোচ গ্যারেথ সাউথগেটের কাছে বড় পরীক্ষার। সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপ বা মেজর ফাইনাল খেলার নজির গড়তে চলেছেন ইয়ামাল।
ইয়ামাল এবার ইউরো কাপ ফাইনালে নামছেন ১৭ বছর ১ দিনের মাথায়। পেলে ১৭ বছর ২৪৯ দিনের মাথায় খেলেছিলেন ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনাল। হ্যারি কেন বলেন, ইয়ামালকে জন্মদিনের শুভেচ্ছা। অসাধারণ প্লেয়ার। ১৭ বছর বয়সে তিনি যেভাবে এই টুর্নামেন্টে খেলছেন তা প্রশংসনীয়।
কেনের কথায়, ইয়ামালের বৈশিষ্ট্য ভয়ডরহীনভাবে খেলা চালিয়ে যাওয়া। স্বাধীনভাবে তিনি নিজেকে মেলে ধরে খেলা উপভোগ করেন। ফাইনালে যে ফুটবলারদের সামলানো কঠিন হবে তার মধ্যে ইয়ামাল অন্যতম। এখনও অবধি তিনি যেভাবে খেলেছেন তাতে তাঁকে অভিনন্দন জানাই।
ইয়ামাল এবারের ইউরোয় ১৩টি শট ইনভলভমেন্ট নিজের পাশে নিয়েছেন। সাতটি সুযোগ তৈরি করা, ৬টি শট নেওয়া। যদিও ইয়ামালের পাশাপাশি অন্য ফুটবলারদেরও সমীহের চোখে দেখছেন ফুল-ব্যাক লুক শ। তাঁর কথায়, স্পেনের উইঙ্গাররা এবারের টুর্নামেন্টে অসাধারণ খেলছেন। তাঁদের কৃতিত্ব দিতেই হবে।
একইসঙ্গে তিনি বলেন, স্পেনের গোটা দলের উপরই আমাদের ফোকাস থাকবে। আলাদা করে বিশেষ কয়েকজন ফুটবলারের প্রতি নয়। স্পেন দলে বিপজ্জনক ফুটবলাররা রয়েছেন, ফলে দলগতভাবে তারা কতটা বিপদ তৈরি করতে পারে সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকছি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ













Click it and Unblock the Notifications