Euro Cup 2024: ফুটবল ম্যাচের মাঝেই বন্দুকবাজের হামলায় মৃত ২, আতঙ্কে সাজঘরে বন্দি ফুটবলাররা, বাতিল ম্যাচ
বিশ্ব ফুটবলে আরও একটা কালো দিন। সন্ত্রাসের ঘটনায় বন্ধ হয়ে গেল ফুটবল ম্যাচ। গতরাতে ২০২৪ সালের ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম এবং সুইডেন। ম্যাচটি হচ্ছিল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। কিন্তু স্টেডিয়ামের বাইরে সন্ত্রাসবাদী কার্যকলাপের জেরে বাতিল হয়ে গেল এই ম্যাচ।
ম্যাচের মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও-তে দেখা যায় বন্দুকবাজদের হামলার ছবি। এই ঘটনায় দুই জন সুইডিশ সমর্থকের মৃ্ত্যুও হয়। এই ঘটনায় বিচলিত হয়ে পড়েন সুইডেনের ফুটবলাররা। ম্যাচের বিরতিতে ঘটনার বিষয়ে জানতে পারেন তাঁরা। এই আবহে দ্বিতীয়ার্ধ্বে তাঁরা ম্যাচ খেলতে চাননি। আতঙ্কের জেরে সাজঘর থেকে আর বের হতে পারেননি ফুটবলরা। শেষ পর্যন্ত ভেস্তে যায় ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের বেলজিয়াম-সুইডেনের ম্যাচ।

Due to the incidents in Brussels earlier tonight, play is suspended. Our thoughts are with all those affected. pic.twitter.com/RTZHBEjjOC
— Belgian Red Devils (@BelRedDevils) October 16, 2023
পরে সব দিক বিবেচনা করে বেলজিয়াম বনাম সুইডেন ম্যাচটি বাতিল করে দেয় উয়েফা। ম্যাচ বাতিলের কথা জানিয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা একটি বিবৃতি দিয়েছেও। উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, ব্রাসেলসে একটি জঙ্গি হামলার খবর মিলেছে। এই ঘটনার পর স্থানীয় পুলিশ ও দুই দলের সঙ্গে কথা বলে বেলজিয়াম-সুইডেন ম্যাচ বাতিল করা হচ্ছে।
এই ঘটনার সঙ্গে ইজ়রায়েল-হামাস যুদ্ধের কোনও যোগ আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। সন্ত্রাসাবাদী কার্যকলাপের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বেলজিয়াম সরকার।
বেলজিয়াম সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকবাজ নাকি এক ভিডিও বার্তায় আগেই জানিয়েছিল, সে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সদস্য।
Following a suspected terrorist attack in Brussels this evening, it has been decided, after consultation with the two teams and the local police authorities, that the UEFA EURO 2024 qualifying match between Belgium and Sweden is abandoned. Further communication will be made in…
— UEFA (@UEFA) October 16, 2023
ম্যাচ বাতিল হওয়ার সময় দুই দলই ১-১ ফলাফলে দাঁড়িয়ে ছিল। ৬টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বেলজিয়াম। সেই গ্রুপে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া। এদিকে ৫ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সুইডেন। এই ম্যাচটি ফরে কবে হবে তা নিয়ে এখনও উয়েফার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু স্টেডিয়ামের খুব কাছে এই ঘটনা ঘটেছে তার জেরে আতঙ্কিত হয়ে পড়েন সমর্থরাও। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাদের।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications