Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro 2020 : নর্থ মেসিডোনিয়ার বিরুদ্ধে দাপুটে জয়, পুরো ৯ পয়েন্ট নিয়েই নক আউটে নেদারল্যান্ডস

Euro 2020 : নর্থ মেসিডোনিয়ার বিরুদ্ধে দাপুটে জয়, পুরো ৯ পয়েন্ট নিয়ে নক আউটে নেদারল্যান্ডস

ইউরো কাপের শেষ ১৬-র লড়াইয়ে আগেই পৌঁছে গিয়েছিল নেদারল্যান্ডস। সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে পুরো ৯ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিল ডাচরা। অন্যদিকে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগের সদ্ব্যবহার না করার মাশুল গুনল পরাজিত দল। ম্যাচের ফলাফল ৩-০।

Euro 2020 : নর্থ মেসিডোনিয়ার বিরুদ্ধে দাপুটে জয়, পুরো ৯ পয়েন্ট নিয়েই নক আউটে নেদারল্যান্ডস

ঘরের মাঠ অ্যামস্টারডাম এরিনাতে ৩-৪-১-২ ছকে মাঠে নামা নেদারল্যান্ডস শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করার চেষ্টা করতে থাকে। নর্থ মেসিডোনিয়ার গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন মেম্ফিস ডিপে, জর্জিনিয়ো উইজনালডমরা। পাল্টা আক্রমণে উঠে ডাচ ডিফেন্সকে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় নর্থ মেসিডোনিয়া। এমনকী তাদের স্ট্রাইকারের একটি শট বারে লেগে ফিরেও আসে। ৪-২-৩-১ ছকে হেভিওয়েট নেদারল্যান্ডসকে বেশ ভালই বেগ দিতে থাকে ছোট দল।

যদিও ম্যাচের প্রথম গোলটি পায় নেদারল্যান্ডসই। ২৪ মিনিটের মাথায় মেম্ফিস ডিপের গোলে এগিয়ে যায় ডাচ শিবির। একই ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে নেদারল্যান্ডস। ফলে কিছুটা ব্যাকফুটেই চলে যায় নর্থ মেসিডোনিয়া। তাদের ডিফেন্স লাইন ডাচ বাহিনীর একের পর এক আক্রমণে নাজেহাল হতে থাকে। তারই ফল স্বরূপ ৫১ মিনিটের মাথায় অসহায়ভাবে গোল খেতে হয় নর্থ মেসিডোনিয়াকে। জর্জিনিয়ো উইজনালডমের বুট থেকে আসে সফলতা।

এরপর ম্যাচের রাশ পুরোপুরি নেদারল্যান্ডসের হাতে চলে যায়। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় জর্জিনিয়ো উইজনালডমের দ্বিতীয় গোলে নর্থ মেসিডোনিয়ার থেকে ব্যবধান আরও বাড়ায় নেদারল্যান্ডস। ডাচ শিবিরের পক্ষে গোলের ব্যবধান আরও বাড়তে পারত যদি না বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করত জয়ী দল। ম্যাচে ৫৯ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে নেদারল্যান্ডস। গোলমুখে ১৭টির মধ্যে সাতটি শট তারা টার্গেটে রাখতে সক্ষম হয়েছে।

ইউরো কাপের সি গ্রুপে পরপর দুই ম্যাচ জিতে আগেই নক আউটে পৌঁছে গিয়েছিল নেদারল্যান্ডস। সোমবারের ম্যাচ জিতে পুরো ৯ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছলেন ডাচরা। অন্যদিকে গ্রুপে নিজেদের তিনটি ম্যাচই হেরে যাওয়া নর্থ মেসিডোনিয়া চকুর্থ স্থানে থেকে নিজেদের ইউরো অভিযান শেষ করল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+