Euro 2020 : ওয়েলসকে হারিয়ে ৮২ বছর আগের স্বর্ণযুগের কাছে ইতালি, কী বলছে পরিসংখ্যান
Euro 2020 : ওয়েলসকে হারিয়ে ৮২ বছরের পুরনো রেকর্ড স্পর্শ ইতালির, কী বলছে পরিসংখ্যান
চলতি ইউরো কাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলসকে হারিয়ে পুরো ৯ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে প্রবেশ করেছে ইতালি। একই সঙ্গে টানা তিরিশটি ম্যাচ অপরাজিত থেকে এক অনন্য রেকর্ড স্পর্শ করেছে আজুরিরা। নিজেদের ৮২ বছরের পুরনো নজির ছুঁয়ে ইতিহাস রচনা করেছে রবের্তো মানচিনির দল।

১৯৩৫ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৩০টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল ভিত্তোরিও পোজো প্রশিক্ষণাধীন ইতালি ফুটবল দল। পরপর (১৯৩৪, ১৯৩৮) দুটি বিশ্বকাপের পাশাপাশি ১৯৩৬ সালের অলিম্পিক্সে সোনা জিতেছিল আজুরিরা। ওই সময়টাকেই ইতালি ফুটবলের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়। শেষ ৮২ বছর আর মাত্র দুটি বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছে নীল জার্সির দল। ২০১৮ সালে হওয়া বিশ্বকাপেরস গত সংস্করণের মূল পর্বে যোগ্যতা অজনই করতে পারেনি রবের্তো বাজ্জিও, মালদিনির দেশ।
আর সেখান থেকেই উত্তরণ ঘটেছিল ইতালির। গত তিন বছরে রবের্তো মানচিনি কোচিংয়ের এক অন্যরকম দল হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে ইতালির। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে যে কার্যত ঘোড়ার মতো ছুটতে শুরু করে। তার ফল স্বরূপ গত তিন বছরে টানা ৩০টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়তে সক্ষম হয়েছে ইতালি। ৮২ বছর আগের স্বর্ণযুগকে স্পর্শ করার সুযোগ পেয়েছেন বেলেত্তিরা। যাকে বড় করেই দেখছেন ইতালির ফুটবল ফ্যানরা।

রবিবার ইউরো কাপের গ্রুপ এ-র ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে মোকাবিলা জিতেছে ইতালি। গ্রুপের তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার শেষ ১৬ রাউন্ডে পৌঁছেছে রবের্তো মানচিনির দল। অন্যদিকে ম্যাচ হেরেও গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে ইউরো কাপের পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে গ্যারেথ বেলের ওয়েলস। এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছনোর ক্ষেত্রে জটিল সমীকরণ কষার অপেক্ষায় বসে থাকতে হবে সুইৎজারল্যান্ডকে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications