Euro 2020 : মাস্ট উইন হাঙ্গেরি ম্যাচে তারকা ফুটবলারকে নাও পেতে পারে জার্মানি, অনিশ্চিত আরও তিন
Euro 2020 : হাঙ্গেরির বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে তারকা ফুটবলারকে নাও পেতে পারে জার্মানি
ফ্রান্সের কাছে হেরে পর্তুগালকে হারিয়ে ইউরো কাপের এফ বা গ্রুপ অফ ডেথে অতি স্পর্শকাতর জায়গায় দাঁড়িয়ে রয়েছে জার্মানি। টুর্নামেন্টের শেষ ১৬ রাউন্ডে পৌঁছতে হাঙ্গেরির বিরুদ্ধে পরবর্তী ম্যাচ তাদের জন্য ডু অর ডাই হতে চলেছে। তার আগে জার্মান শিবিরে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন থমাস মুলার। যাঁর আগামী ম্যাচে খেলার সম্ভাবনা ক্ষীণ বলেই জানানো হয়েছে। অন্যদিকে পর্তুগালের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ খেলতে গিয়ে চোট পাওয়া জার্মানির চার ফুটলার সোমবার অনুশীলনে যোগ দেননি বলে জানানো হয়েছে।

হাঙ্গেরি ম্যাচে অনিশ্চিত মুলার
গত শনিবার ইউরো কাপের এফ বা গ্রুপ অফ ডেথের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল জার্মানি। ওই ম্যাচে জার্মান শিবিরের অন্যতম ভরসা থমাস মুলার ডান পায়ের হাঁটুতে চোট পান। আঘাত ততটা গুরুতর না হলেও ব্যাথা না কমায়, অ্যাটাকিং মিডফিল্ডারকে হাঙ্গেরির বিরুদ্ধে আগামী ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। তাতে জার্মান শিবির যে কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে, তা বলার অপেক্ষা রাখে। ফলে চিন্তায় রয়েছেন জার্মানির কোচ জোয়াকিম লো। কারণ দুই বছর পর জাতীয় দলে ফেরা মুলারকে সামনে রেখেই ইউরো অভিযানের জন্য রণনীতি তৈরি করেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অনুশীলনে এলেন না চার ফুটবলার
কেবল থমাস মুলার নন, পর্তুগালের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ চলাকালীন জার্মানি ফুটবল দলের আরও তিন ফুটবলার আঘাত পেয়েছেন। তাঁরা রবিবার এবং সোমবার দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে। থমাস মুলার ছাড়াও সেই তালিকায় রয়েছে ডিফেন্ডার ম্যাটস হুমেলস ও মার্সেল হালস্টেনবার্গ, যাঁরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন। চোট পাওয়া মিডফিল্ডার ইলকেয় গুন্দোগানকে নিয়েও চিন্তায় রয়েছেন জার্মান কোচ।

জার্মানির ফিরে আসা
ফ্রান্সের বিরুদ্ধে হার দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করেছিল জার্মানি। গ্রুপ অফ ডেথে নিজেদের দ্বিতীয় ম্যাচ পর্তুগালের বিরুদ্ধে খেলতে নেমে আগে গোল খেয়ে গিয়েছিলেন থমাস মুলাররা। খোঁচা খাওয়া বাঘের মতো ম্যাচে ফিরে এসেছিল জার্মানি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শিবিরকে ৪ গোল দিয়ে (দুটি আত্মঘাতী) ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করেছিলেন জোয়াকিম লো-র ছেলেরা।

গ্রুপ অফ ডেথে অনিশ্চয়তা
২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে ফ্রান্স। পর্তুগালকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই নম্বর স্থানে উঠে এসেছে জার্মানি। সমান পয়েন্ট নিয়েও তৃতীয় স্থানে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। নক আউটে পৌঁছতে ফ্রান্সের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ জিততেই হবে পর্তুগালকে। সেক্ষেত্রে জার্মানির কাছে হাঙ্গেরি হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications