Kolkata Derby: কাল ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান সুপার জায়ান্ট, লখনউয়ের কলকাতা ডার্বি কীভাবে দেখবেন?

Kolkata Derby: কলকাতা প্রিমিয়ার লিগে চলতি মরশুমে কলকাতা ডার্বি হলেও বাতিল হয়েছিল ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট দ্বৈরথ।

মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপে এগিয়ে থেকেও রানার-আপ হয়েছে। ইস্টবেঙ্গল বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকেই। কাল ফের ডার্বির উত্তাপ। তবে কলকাতা নয়, লখনউয়ে।

Kolkata Derby

উত্তরপ্রদেশের ফুটবলের প্রসারের লক্ষ্য এআইএফএফের পরিকল্পনায় হচ্ছে কলকাতা ডার্বি। তবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট দ্বিতীয় সারির দলই নামাচ্ছে। বলা ভালো, কলকাতা প্রিমিয়ার লিগে যে দল খেলেছে মোটের উপর তাই নামানো হচ্ছে।

কলকাতা লিগে সুপার সিক্সেও উঠতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। কালকের ম্য়াচে সবুজ মেরুনকে নেতৃত্ব দেবেন উত্তরপ্রদেশের মুজফ্ফরনগররের সুমিত রাঠি। বিশেষ সম্মান জানিয়েই তাঁকে কালকের ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হচ্ছে।

মোহনবাগানের তরফে জানানো হয়েছে, মোহনবাগানে খেলা সুমিতই উত্তরপ্রদেশের একমাত্র ভূমিপুত্র। তাই তাঁকে নেতৃত্বের দায়িত্বে রাখলে ওই রাজ্যের মানুষের কাছেও আকর্ষণ বাড়বে। ম্যাচে লোকাল ফ্লেভার থাকবে। এআইএফএফ, উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ ফুটবল সংঘ ক্রীড়া ভারতী ফুটবলের প্রসারের লক্ষ্যে কলকাতা ডার্বি আয়োজন করছে।

দুই দলই ডেভেলপমেন্টাল স্কোয়াড নামাচ্ছে এই ম্যাচে। মোহনবাগান সুপার জায়ান্টের কোচ ডগি কার্ডোজা বলেন, ডার্বি ঘিরে সমর্থকরা সব সময়েই উত্তেজিত থাকেন। তা সে যেখানে যখনই খেলা হোক। আমরা ভালো প্রস্তুতি নিয়ে সিরিয়াস থেকেই ম্যাচ খেলব এবং জিতে ফিরতে চাই।

ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ বলেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ফের হতে চলেছে। দুই দলেরই বিপুল ফ্যান বেস রয়েছে। ফলে যখনই ডার্বি হয় তখন তা সমর্থকদের কাছেও আবেগের। যা তাতিয়ে দেয় ফুটবলারদেরও। ডার্বি সব সময় যেমন হয় কালকের ম্যাচও ব্যতিক্রম হবে না। সমর্থকরা দলকে শুভেচ্ছা জানাচ্ছেন। ফলে ইস্টবেঙ্গলও হাল্কাভাবে নিচ্ছে না ডার্বিকে।

ইস্টবেঙ্গল উত্তরপ্রদেশে কখনও কোনও ফুটবল ম্যাচ খেলেনি। মোহনবাগান খেলবে ৬৯ বছর পর। ১৯৫৫ সালের ৩০ অগাস্ট লখনউ একাদশের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিল মোহনবাগান। সেই ম্য়াচের ফল ছিল ১-১। এবার ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের কোচেরা আত্মবিশ্বাসী, এই ম্যাচ উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে ফুটবলের প্রতি ছাত্র-যুবদের আকৃষ্ট করবে।

গত ১৩ জুলাই কলকাতা প্রিমিয়ার লিগে ইস্টবেঙ্গল এফসি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েছিল ২-১ গোলে। লাল হলুদের হয়ে গোল করেন পিভি বিষ্ণু ও জেসিন টিকে। বাগানের একমাত্র গোলটি করেছিলেন সুহেল ভাট। কাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে খেলাটি সম্প্রচারিত হবে ডিডি স্পোর্টসে এবং ইন্ডিয়ান ফুটবল ইউটিউবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+