মমতা ম্যাজিকে আইএসএলে ইস্টবেঙ্গল, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, সৌরভকেও কৃতজ্ঞতা ইস্টবেঙ্গলের
মমতা ম্যাজিকে আইএসএলে ইস্টবেঙ্গল, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, সৌরভকেও কৃতজ্ঞতা ইস্টবেঙ্গলের
ইস্টবেঙ্গলের প্রত্যাবর্তন। প্রায় হেরে বসা ম্যাচে শেষ মুহূর্তে সব হিসেবে পাল্টে দিয়ে ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। চলতি করোনা কালে বিনিয়োগকারী জোগাড় করতে লাল-হলুদ ক্লাবকে বেশ ঘাম ঝড়াতে হয়। যেকারণে সমোলোচকরা অনেকেই আইএসএল খেলায় ইস্টবেঙ্গল ম্যাচ হারছে বলে ধরে নিয়েছিল। সেই ম্যাচেই শেষ মুহূর্তে বাজিমাত লাল-হলুদের। সৌজন্যে মমতা ম্যাজিক।

শুরুর দিন থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী
মমতা ম্যাজিকেই এবার ফুটবল ফ্যানেরা আইএসএলে ডার্বি ম্যাচ পেতে চলেছে। মোহনবাগান এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে অনেক আগেই আইএসএলে চলে যায়। যারপর ইস্টবেঙ্গলকে নিয়ে প্রশ্ন ছিল। শুরুর দিন থেকেই ইস্টবেঙ্গলকে আইএসএলে দেখতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে ফেডারেশন কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের পক্ষে তিনি আলোচনাও করেন।

মুখ্যমন্ত্রীর প্রশংসায় ইস্টবেঙ্গল কর্তা যা বললেন
লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এদিন বলেন, 'দিদিকে আমরা প্রথম দিন থেকেই পাশে পেয়েছি। মোহনবাগান যেদিন এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। সেদিন দিদি আমাকে ফোন করে ইস্টবেঙ্গল আইএসএলে খেলা নিয়ে কী ভাবছে জানতে চেয়েছিলেন। আজ আমরা অনেকটা পথ পেরিয়ে সেই স্বপ্নের দিকে ছুটছি। দিদিকে কৃতজ্ঞতা জানাই।'

ইস্টবেঙ্গলের আইএসএল নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন
নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ইস্টবেঙ্গল আসন্ন মরসুমেই আইএসএলে খেলবে বলে ঘোষণা করেন। ইস্টবেঙ্গলকে আইএসএলে খেলানো নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছিলেন। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের পরিত্রাতার ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন,শতবর্ষের ইস্টবেঙ্গল বঞ্চিত হোক, এটা তিনি চাননি। ১০০ বছরের ক্লাবকে ঘিরে অনিশ্চয়তা দানা বেঁধে ছিল। যেটা কাটানো জরুরি ছিল বলে তিনি জানিয়েছেন।
সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়েছেন, 'বাংলা ছাড়া ফুটবল সম্পূর্ণ হয় না। বাংলা সব কিছুতে ভারতকে পথ দেখায়। বাংলার ফুটবল থেকে অনিশ্চয়তা দূর হল। এবছর ইস্টবেঙ্গল ১০০ বছর উদযাপন করছে। এর মাঝেই ইস্টবেঙ্গল ক্লাবের আইএসএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। করোনার অসময়ে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের পাশে দাঁড়িয়েছে। সব বাঁধা কাটিয়ে ইস্টবেঙ্গল এবছরই আইএসএলে খেলবে। '

মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ইস্টবেঙ্গলের
জানা গিয়েছে ইস্টবেঙ্গলকে আইএসএলে খেলানোর পথ দেখানো নিয়ে মুখ্যমন্ত্রীর অনুরোধে এফএসডিএল মুখ ফেরাতে পারেনি। মমতার অনুরোধের পর নীতা আম্বানী নিজে এই বিষয়ে উদ্যোগ নেন। সেখান থেকে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী হয়ে আসছে। মুখ্যমন্ত্রীর জন্য এভাবে আইএসএলের দরজা খুল যাওয়া স্বাভাকিবভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ইস্টবেঙ্গল কর্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দিদির পাশাপাশি দাদা সৌরভকেও কৃতজ্ঞতা ইস্টবেঙ্গলের
ইস্টবেঙ্গলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সক্রিয় অবদান ছাড়াও ক্লাবের আইএসএলে খেলার উদ্যোগে মানসিকভাবে অনেকে সমর্থন জুগিয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই দুজনকেই ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ।












Click it and Unblock the Notifications