ইস্টবেঙ্গলের পথে চেঞ্চো

দল বদলের মঞ্চে বড় চমক ইস্টবেঙ্গলের। ভুটানের চেঞ্চোকে নিশ্চিত করল লাল-হলুদ। দুই পক্ষ এই বিষয়ে মুখে কুলুর আঁটলেও কয়েক দিনের মধ্যেই লাল-হলুদের চুক্তি পত্রে সই করে দেওয়ার কথা তাঁর।

২০১৭-১৮ আই লিগে ভুটান থেকে ভারতে খেলতে এসেছিলেন ২১ বছরের এক তরুণ ফুটবলার। কিন্তু মরসুম শেষ হতে না হতেই ভারতীয় ফুটবল সার্কিটে তিনিই এখন হট কেক। তিনি ভুটানের রোনাল্ডো চেঞ্চো গিলতসেন। ২০১৭-১৮ মরসুমের আই লিগে মিনর্ভার জার্সি গায়ে নজর কেড়েছেন এই স্ট্রাইকার। পেয়েছেন গত আই লিগের সেরা ফরওয়ার্ডের পুরস্কারও।

ইস্টবেঙ্গলের পথে চেঞ্চো

এ হেন পারফর্ম করা চেঞ্চোকে নিয়ে মরসুম শেষ হতেই দড়ি টানাটানি শুরু হয় দেশের সেরা ক্লাবগুলির মধ্যে। আইএসএল থেকে আই লিগের ক্লাব সকলেই বাজিয়ে দেখেন এই ফুটবলারকে।

তবে, সকলকে ছাপিয়ে চেঞ্চো পাওয়ার ত্রিমুখি লড়াই চলতে থাকে বেঙ্গালুরু এফসি, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে।

অবশেষে বাকি দুই প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে চেঞ্চোকে জালে তোলার লড়াই জিতে নিল ইস্টবেঙ্গল।
ইতিমধ্য়েই চেঞ্চোর সঙ্গেও পাকা কথা হয়ে গিয়েছে লাল-হলুদের। কয়েক দিনের মধ্যেই লাল-হলুদের চুক্তি পত্রে সই করে দেবেন তিনি। এখনও মিনার্ভার সঙ্গে চুক্তি শেষ হয়নি চেঞ্চোর। তাঁর সঙ্গে মিনার্ভার চুক্তি রয়েছে ৩১ মে পর্যন্ত। আর সেই কারণেই মুখে কুলিপ এঁটেছে দুই পক্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+