Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আই লিগে ফের হার ইস্টবেঙ্গলের, এবার প্রতিপক্ষ আইজল এফসি

আই লিগে ফের হার ইস্টবেঙ্গলের, এবার প্রতিপক্ষ আইজল এফসি

আই লিগে ফের হারল ইস্টবেঙ্গল। এবার আইজল এফসি-র কাছে হেরে লিগ তালিকার আট নম্বর স্থানে নেমে গেল লাল-হলুদ। ১০ ম্যাচ খেলে ১১ পয়েন্টে অবস্থান করছে ইস্টবেঙ্গল। সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে আই লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে আইজল এফসি।

আই লিগে ফের হার ইস্টবেঙ্গলের, এবার প্রতিপক্ষ আইজল এফসি

কল্যানী স্টেডিয়ামে হওয়া এই ম্যাচের প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। দুই দলই একে অপরের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে। প্রথমার্ধে প্রচুর গোলের সুযোগ নষ্ট করেন দুই দলের খেলোয়াড়রা। তাই ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্যই থেকে যায়।

দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ে। দুই দলই আক্রমণে ঝাঁঝ বাড়ায়। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করার পর ম্যাচের ৭৬ মিনিটে গোল দিয়ে আইজল এফসি-কে এগিয়ে দেন এম ভেরন। খেলায় সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। কিন্তু শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ম্যাচ শেষ হয়। হতাশ হন ইস্টবেঙ্গলের সমর্থকরা। মাঠেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে।

ইস্টবেঙ্গল নামতে থাকলেও একের পর এক ম্যাচ জিতে আই লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে কলকাতার অপর ক্লাব মোহনবাগান। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট রয়েছে সবুজ-মেরুণে ঝুলিতে। ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিনার্ভা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+