দলে নতুন দুই ফুটবলার,আইএসএলের তারকা তুলে শক্তিবৃদ্ধি করে কী ইঙ্গিত ইস্টবেঙ্গলের

আইএসএলের তারকা তুলে শক্তিবৃদ্ধি করল ইস্টবেঙ্গল, দলে নতুন দুই ফুটবলার

দেশে করোনার কারণে ম্যারাথন লকডাউন। আর এই লকডাউনের মাঝে শক্তিবৃদ্ধিতে জোর ইস্টবেঙ্গলের। আসন্ন মরশুমে দলগঠনে চমক যেন শেষই হচ্ছে না ইস্টবেঙ্গলের।

লাল-হলুদের জালে এবার সি কে বিনীত

লাল-হলুদের জালে এবার সি কে বিনীত

লকডাউনের বাজারে একের পর এক ভারতীয় ফুটবলার সই করিয়ে লাল-হলুদে ভারতব্রিগেড তৈরি করেছে ইস্টবেঙ্গল। সেই ব্রিগেডে এবার জুড়ল সি কে বিনীতের নাম। কলকাতায় ক্লাবের অফারে সি কে বিনীতের মন গলেছে।

দেশ ও ক্লাবের হয়ে বিনীতের ফুটবল কেরিয়ার

দেশ ও ক্লাবের হয়ে বিনীতের ফুটবল কেরিয়ার

জাতীয় দলের হয়ে সি কে বিনীত ৭ টি ম্যাচ খেলেছেন। ইস্টবেঙ্গলে আসার আগে ক্লাব ফুটবলে আইএসএলের দল জামশেদপুর এফসিতে খেলেন তিনি। এর আগে বেঙ্গালুরু, কেরালা ব্লাষ্টার্স, চেন্নাইয়ান এফসি, জামেশদপুরের হয়ে খেলেছেন বিনীত।২০১৯-২০ মরশুমেও জামশেদপুরের জার্সিতে আইএসএলে ১০ টি ম্যাচ খেলেছেন বিনীত। ২০১১ সালে থেকে ভারতীয় ফুটবলে নামডাক বিনীতের

ইস্টবেঙ্গলের এলেন রিনো

ইস্টবেঙ্গলের এলেন রিনো

বিনীতের সঙ্গে ইস্টবেঙ্গলে সঙ্গী এবার আইএসএলের আরেক তারকা ফুটবলার রিনো অ্যান্টো। দলবদলের বাজারে বিনীত ও তাঁর বন্ধু রিনোর সঙ্গে লাল-হলুদ ব্রিগেড যোগাযোগ রেখে চলছিল। কলকাতার অফার পছন্দ হতে দক্ষিণের দুই ফুটবলারকে ইস্টবেঙ্গল নিশ্চিত করেছে। দিন কয়েক আগে দুই ফুটবলারের কাছে চুক্তিপত্র পৌঁছেও গিয়েছিল। দুই ফুটবলারকে এবার সই করাল ইস্টবেঙ্গল।

মিলং সিং

মিলং সিং

এর আগে গত সপ্তাহে ইস্টবেঙ্গল নর্থইস্ট ইউনাইটেডের মিলন সিং ও বেঙ্গালুরু এফসির লিঙডোর চূড়ান্ত করেছে। লকডাউনের মাঝে ইস্টবেঙ্গলের ভারতব্রিগেডে মোহনবাগানের শঙ্কর রায়, এটিকের বলবন্ত ও শেহনাজের মতো ফুটবলার যুক্ত হয়েছেন। দলবদলে এবছর আইএসএলের ফুটবলারদের তুলে শক্তিশালী দল গঠনে সাফল্য ইস্টবেঙ্গলের।

আইএসএলের তারকা তুলে শক্তিবৃদ্ধি করে কী ইঙ্গিত ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগ খেলবে কি না, তা সময়ই বলবে। তবে মরসুম শুরুর আগে ইস্টবেঙ্গল যেভাবে আইএসএলের দল ভেঙে ঘর গড়ছে তাতে চোখ কপালে ওঠার জোগাড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+