Durnad Cup 2023: প্রতিপক্ষ আইএসএলের দল, ডাগ আউটে শক্তি বাড়াচ্ছে মোহনবাগান

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট দলের কোচিং করাবেন বাস্তব রায়। কিন্তু প্রথম ম্যাচের পরই সিদ্ধান্ত বদল টিম ম্যানেজমেন্টের। সোমবার ডুরান্ডের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব এফসির মুখোমুখি হচ্ছে সবুজ মেরুন। সদ্য আইএসএলে অন্তর্ভুক্ত হওয়া এই দলটির বিরুদ্ধে বেশ সতর্ক বাগান শিবির। তাই সোমবারের ম্যাচে বাস্তবের ডাগ আউটে সঙ্গে থাকবেন জুয়ান ফেরান্দোও।

চলতি মরসুমে প্রথমবার মোহনবাগানের ডাগআউটে বসে চলেছেন জুয়ান ফেরান্দো। কলকাতা লিগ হোক হোক বা ডুরান্ড কাপের প্রথম ম্যাচ। বাস্তব রায়ই ছিলেন ডাগ আউটের দায়িত্বে। কিন্তু ফেরান্দোকে মূলত দেখা যেত ভিআইপি বক্সে। দলের খেলা দেখতে আসলেও ম্যাচে তাঁর কোনও ভূমিকা থাকত না। কিন্তু পাঞ্জাব এফসির মত শক্তিশালী দলের বিরুদ্ধে নাবার আগে সতর্ক সবুজ মেরুন শিবির।

ফেরান্দো

সোমবারের ম্যাচে ভিআইপি বক্স থেকে সোজা ডাগ আউটে আনা হচ্ছে স্প্যানিশ কোচকে। একদিকে কলকাতা লিগ অন্যদিকে ডুরান্ড কাপ। পরপর ম্যাচ খেলতে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টকে ফলে ফুটবলারদের চোট আঘাত কিছুটা হলেও ভাবাচ্ছে । পাঁচ দিনে খেলতে হচ্ছে তিনটি ম্যাচ। বর্ষার ভারী মাঠে খেলায় স্বাভাবিকভাবেই চোট আঘাতের সংখ্যা মরসুমের শুরুতেই বাড়ছে সবুজ মেরুন দলে।

এই পরিস্থিতিতে সোমবার পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ম্যাচে আরও বেশ কিছু সিনিয়র দলের ফুটবলারকে প্রথম একাদশে নামানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন ফুটবলারদের নামানো হবে সেটা সোমবার সকালেই চূড়ান্ত করতে পারে বাগান টিম ম্যানেজমেন্ট।

এমবি

গত বৃহস্পতিবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মি দলের বিরুদ্ধে সিনিয়র দলের দুই ফুটবলার লিস্টন কোলাসো এবং মনবীর সিংকে দেখা গিয়েছিল প্রথম একাদশে। এবার সেই সংখ্যাটা আরও বাড়তে চলেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন সিনিয়র দলের ফুটবলারকে ডুরান্ড কাপে রেজিস্ট্রেশন করানো হয়েছে।

সোমবারের ম্যাচের আগে কোচ জুয়ান ফেরান্দো বলেন, 'পাঞ্জাব আইএসএল এর ক্লাব। গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলবে। এবার ওদের আক্রমণ থাকবে বেশ শক্তিশালী। গতবার ওদের কয়েকটা ম্যাচ দেখেছি। তবে এবারের দলটি একেবারেই অচেনা। নিশ্চয়ই আরও শক্তিশালী দল হয়েছে। ফলে আমাদের বিরুদ্ধে খেলতে আবার আগে আরো শক্তি বাড়িয়ে নামবে।'

একইসঙ্গে উল্লেখ করেছেন, 'পাশাপাশি মাথায় রাখতে হবে কয়েক সপ্তাহ পরই ঘরের মাঠে এএফসি কাপের ম্যাচ রয়েছে। আমাদের কাছে যা এবার আইএসএল এর মতই এবার গুরুত্বপূর্ণ।'

.

এমবি

এরপাশাপাশি স্প্যানিশ কোচ বলেন, 'আমাদের টিমে যুব ফুটবলাররা ভালো খেলছে। সাতটা ম্যাচ খেলেছে এখনও অপরাজিত। বাস্তব বায় টিমটাকে ভালোভাবে তৈরি করেছেন এর জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে যুবদলের সব ম্যাচই আমি দেখেছি। এই টিমটার বেশ কিছু সিনিয়র ফুটবলারকে রেখে দল নামাবো।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+