Durand Cup 2024: ডুরান্ড কাপ শুরু ২৭ জুলাই, উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল পেল কলকাতা

Durand Cup 2024: কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। এরই মধ্যে বেজে গেল ডুরান্ড কাপের দামামা। ১৩৩তম ডুরান্ড কাপ শুরু হচ্ছে জুলাইয়ের ২৭ তারিখ থেকে।

ডুরান্ড কাপের ফাইনাল ৩১ অগাস্ট। দিল্লি থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপের ট্রফি ট্যুর। উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্য়াচ পেল কলকাতা।

Durand Cup 2024

এশিয়ার প্রাচীনতম এই টুর্নামেন্টের ব্যাপ্তিও এবার বাড়ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দফতর। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে ডুরান্ড কাপের বিস্তার ঘটানোর প্রতিশ্রুতি রেখে এবার তা আয়োজন করা হবে জামশেদপুর ও শিলংয়ে।

এই নিয়ে টানা দ্বিতীয়বার অসমের কোকরাঝাড়েও হবে ডুরান্ড কাপের খেলাগুলি। কলকাতা বিগত পাঁচ বছর ধরে ডুরান্ড কাপের খেলা নিয়মিতভাবে আয়োজিত হচ্ছে। ডুরান্ড কাপে থাকছে ২৪টি দল। আইএসএল, আই লিগের দলগুলির পাশাপাশি থাকবে আমন্ত্রিত দলও। সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর দলও অংশ নেবে।

আয়োজকরা আশাবাদী গত বছরের মতো এবারেও ডুরান্ডে খেলতে আসবে ভিনদেশের দল। তবে সেই দলগুলির নাম বা গ্রুপবিন্যাস এখনও চূড়ান্ত হয়নি। ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হবে। ৬টি গ্রুপের সেরা দল এবং দ্বিতীয় স্থানাধিকারী ২টি সেরা দল পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে।

৬টি গ্রুপের মধ্যে তিনটি গ্রুপের খেলা পড়বে কলকাতায়। এ ছাড়া একটি করে গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে কোকরাঝাড়, শিলং ও জামশেদপুরে। রাউন্ড রবিন-লিগ কাম নক আউট ফরম্যাটের এই টুর্নামেন্টে থাকছে ৪৩টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

দেশের নানা প্রান্তে ঐতিহ্যশালী ট্রফি ঘুরে ২৭ জুলাই উদ্বোধনের আগে কলকাতায় এসে পৌঁছবে ট্রফি ট্যুর। জুলাইয়ের ১০ তারিখ দিল্লিতে যার সূচনা হবে। মোহনবাগান সুপার জায়ান্ট গতবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সর্বাধিক ১৭ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন। ডুরান্ড কাপের সমস্ত খেলা সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল ও সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে।

এদিকে, আজ রাতেই কলকাতায় চলে আসছেন ইমামি ইস্টঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত, সহকারী কোচ দিমাস দেলগাডো, গোলকিপিং কোচ হাভিয়ের পিনিলস ও ফুটবলার সাউল ক্রেসপো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+