Durand Cup 2024: মোহনবাগান SG ও ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে একই গ্রুপে, কলকাতায় কাদের খেলা?
Durand Cup 2024: ডুরান্ড কাপের গ্রুপবিন্যাস প্রকাশ করা হলো আজ। যদিও ক্রীড়াসূচি আজ প্রকাশ করা হয়নি। ডুরান্ড কাপের ট্রফি ট্যুরের ইতিমধ্যেই উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ডুরান্ড কাপ শুরু হচ্ছে ২৭ জুলাই থেকে। গ্রুপ এ, বি ও সি-র খেলাগুলি হবে কলকাতায়।

কলকাতার পাশাপাশি এবার ডুরান্ড কাপের খেলাগুলি হবে কোকরাঝাড়, জামশেদপুর ও শিলংয়ে। জামশেদপুরে হবে ডি গ্রুপের খেলাগুলি। ই গ্রুপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কোকরাঝাড়ে। এফ গ্রুপের খেলাগুলি হবে শিলংয়ে। রাউন্ড রবিন লিগ পর্বের পর থাকছে নক আউট পর্ব।
৬টি গ্রুপের সেরা দলগুলি এবং দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা দুই দল যাবে নক আউট পর্বে। ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হবে কলকাতায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। সবমিলিয়ে এবারের ডুরান্ড কাপে থাকছে ৪৩টি ম্যাচ।
একনজরে দেখে নেওয়া যাক ডুরান্ড কাপের কোন গ্রুপে কোন দলগুলি রয়েছে:
গ্রুপ এ (কলকাতা): মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটি, ডাউনটাউন হিরোজ এফসি
গ্রুপ বি (কলকাতা): বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী এফসি, ইন্ডিয়ান নেভি এফটি, মহমেডান স্পোর্টিং ক্লাব
গ্রুপ সি (কলকাতা): কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, পাঞ্জাব এফসি, সিআইএসএফ প্রোটেক্টরস এফটি
গ্রুপ ডি (জামশেদপুর): জামশেদপুর এফসি, চেন্নাইয়িন এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি, বাংলাদেশ আর্মি এফটি
গ্রুপ ই (কোকরাঝাড়): ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বোড়োল্যান্ড এফসি, বিএসএফ এফটি
গ্রুপ এফ (শিলং): এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এফসি, ত্রিভুবন আর্মি এফসি












Click it and Unblock the Notifications