Durand Cup 2024: ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন আনোয়ার, বড় ম্যাচে মাঠে নামবেন তারকা ডিফেন্ডার?

ডুরান্ডের ডার্বির প্রস্তুতি শুরু করে দি‌ল ইমামি ইস্টবেঙ্গল। বুধবার এসিএল-র যোগ্যতা নির্ণায়ক ম্যাচের পর বৃহস্পতিবার টিম হোটেলেই হালকা ট্রে‌নিং করেন লাল হলুদ ফুটবলাররা। শুক্রবার ফের মাঠে নামল কার্লেস কুয়াদ্রাতের দল। বড় ম্যাচের আগেই লাল হলুদ সমর্থকদের জন্য সুখবর।

যাবতীয় প্রতীক্ষার অবসান হল শুক্রবারই, এদিনই প্রথমবার ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন আনোয়ার আলি। বড় ম্যাচেই লাল-হলুদ জার্সিতে অভিষেক হতে পারে আনোয়ারের। বড় ম্যাচের আগে মাত্র ২ দিন অনুশী‌‌লন করতে পারবেন আনোয়ার। দুটি অনুশীলন সেশনের পরই ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আনোয়ারের খেলা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন আছে।

Anwar Ali

এসিএলের ম্যাচে ২-৩ গোলে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। সেই ম্যাচে লাল হলুদের রক্ষণভাগে একাধিক দুর্বলতা প্রকাশিত হয়েছে। কিন্তু কার্লেস কুয়াদ্রাত কি তাঁকে শেষমেশ ডার্বিতে নামাবেন? এই প্রশ্ন থাকছে।মাত্র দুটো সেশন অনুশীলন করিয়েই তাঁকে ডার্বির মতো ম্যাচে কুয়াদ্রাত নামাবেন কি না, তা নিয় প্রশ্ন রয়েছে।

যদিও সূত্রের খবর অনুসারে, পুরো ফিট আছেন আনোয়ার, এদিন অনুশী‌লন ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি বল নিয়েও অনুশী‌লন করেন পাঞ্জাবী ডিফেন্ডার। মোহনবাগান এসজির বিরুদ্ধে জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ারকে নামিয়ে চমক দিতে পারে লাল হলুদ। জাতীয় দলের এই তারকা ডিফেন্ডার পাঁচ বছরের জন্য লাল-হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

ডার্বির আগে দুই দলেরই ডুরান্ড কাপে দুটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ইস্ট-মোহন দুই ম্যাচই জিতেছে। তবে বায়ুসেনার দলকে বড় ব্যবধানে হারিয়ে কিছুটা সুবিধানজনক স্থানে আছে মোহনবাগান এসজি। গোল পার্থক্যে তারা এগিয়ে আছে। রবিবার কলকাতা ডার্বি ড্র হলে সরাসরি নক-আউটের যোগ্যতা অর্জন করবে মোহনবাগান এসজি। তখন ইস্টবেঙ্গলকে অন্য গ্রুপগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

ডার্বি ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা কতটা তা আরও একবার প্রমাণিত হল। বৃহস্পতিবার রাত থেকে কাউন্টারের সামনে লাইন দিতে শুরু করেন সমর্থকরা। অনেকেই লাইনে দাঁড়িয়েই রাত কাটিয়ে দেন।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'অন লাইনের টিকিট তিন মিনিটের মধ্যেই যেভাবে শেষ হয়েছে সেটা আমাকে অবাক করেছে। অননলাইনের পর যে টুকু অবশিষ্ট থাকবে সেটা কাউন্টারে বিক্রি হচ্ছে। ফলে কাউন্টার টিকিটের চাহিদা বেশি থাকবে সেটা স্বাভাবিক।'

অন্যদিকে, শুক্রবার ছিল ফুটবল প্রেমী দিবস। এই উপলক্ষ্যে আইএফএ ও ভলেন্টারি ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ৪৪ তম রক্তদান শিবিরে কলকাতা ও জেলার বিভিন্ন কেন্দ্রে, ১০৮৫ জন রক্তদান করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+