Durand Cup 2023: তিন প্রধানের গ্রুপ লিগের প্রথম খেলা কবে? মোহনবাগানের এএফসি ম্যাচের দিন পরিবর্তন
সরকারি ভাবে ঘোষণা না হলেও ডার্বির দিনক্ষণ প্রকাশ্যে এসেছিল আগেই এবার ডুরান্ড কাপের খসড়া সুচিও সামনে চলে এল। তিন প্রধানের গ্রুপ লিগের ম্যাচ কবে হবে তার একটা আগাম আভাস পাওয়া গেল খসড়া সুচি থেকেই। কলকাতার তিন প্রধানের মধ্যে সবার আগে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ৩ আগস্ট যুবভারতীতে বাংলাদেশের দল সার্ভিসেসের মুখোমুখি হতে চলেছে সবুজ মেরুন।
খসড়া সূচি অনুসারে ৪ আগস্ট মাঠে নামবে মহমেডান স্পোর্টিং। তাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ৬ আগস্টে ডুরান্ডের অভিযান শুরু করবে ইমামি ইস্টবেঙ্গল। লাল হলুদের প্রতিপক্ষ প্রতিপক্ষ বাংলাদেশের সার্ভিসেস।

১২ আগস্ট হতে পারে দুই প্রধানের ডার্বি তবে ডার্বি। তবে বড় ম্যাচের আগে মোহনবাগান আরও একটি ম্যাচ খেলবে। ৭ আগস্ট সবুজ মেরুনের প্রতিপক্ষ হতে পারে রাউন্ডগ্লাস পাঞ্জাব। অন্যদিকে উনিশে আগস্ট রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।
মহমেডান স্পোর্টিংয়ের বাকি দুই গ্রুপ লীগের ম্যাচ হতে পারে ১৩ই আগস্ট এবং ২২শে আগস্ট। এই দুই ম্যাচে সাদা কালো ব্রিগেডের প্রতিপক্ষ হতে পারে মুম্বাই সিটি এফসি এবং ইন্ডিয়ান নেভি। ডুরান্ড কাপের সূচি এখনও প্রকাশ করেনি সেনাবাহিনী। তবে যে কোনও দিন সূচি প্রকাশ করা হতে পারে। সূত্রের খবর, ১২ অগাস্ট হতে পারে মরসুমের প্রথম বড় ম্যাচ। স্বাধীনতা দিবসের আগেই কলকাতা ডার্বি দেখতে পাবেন ফুটবল ভক্তরা।

মরসুমের শুরুতেই ডার্বির উত্তেজনা। গড়ের মাঠে বল গড়ালেও এখনও দুই বড় দল (ইস্টবেঙ্গল, মহমেডান) মাঠে নামেনি। এরইমধ্যে বেজে গিয়েছে বড় ম্যাচের আগমনী ধ্বনি। আসন্ন মরসুমে কলকাতা লিগ নয় এবার ডুরান্ড কাপেই প্রথম মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান।
ডুরান্ড কাপের মাঝেই অবশ্য মোহনবাগানকে খেলতে হবে এএফসি কাপের ম্যাচ ১৫ই আগস্ট এএফসি কাপের ম্যাচ থাকলেও স্বাধীনতা দিবস থাকায় সেদিন খেলা হবে না। মোহনবাগান ম্যাচ খেলবে ১৬ই আগস্ট এই ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ হতে পারে পারো এফসি বনাম মাচিন্দা এফসি ম্যাচের বিজয়ী দল। ১৫ জুলাই থেকে মোহনবাগানের সিনিয়র দল অনুশীলন শুরু করতে পারে।

ইতিমধ্যেই কলকাতা লিগের অভিযান শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার নৈহাটি স্টেডিয়ামে তাঁরা প্রথম ম্যাচেই হারায় পাঠচক্রকে। যদিও ভোটের জন্য বাকি দুই প্রধানের খেলা পিছিয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল ও মহমেডান কবে লিগের অভিযান শুরু করবে তা এখনও জানায়নি আইএফএ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications