Euro 2020: ইউরোর আগেই ধাক্কা নেদারল্যান্ডসের, ছিটকে গেলেন ম্যান ইউ তারকা
ইউরো শুরুর আগেই ধাক্কা খেল নেদারল্যান্ডস। চোটের কারণে ছিটকে গেলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা ২৪ বছরের মিডফিল্ডার ডনি ভ্যান দে বীক।

দেশের হয়ে ডনি ভ্যান দে বীক ১৯টি ম্যাচ খেলেছেন। তবে ইউরোর প্রস্তুতি ম্যাচের একটিতেও তিনি খেলতে পারেননি। আজ জানিয়ে দেওয়া হল চোটের কারণে ইউরোতে তিনি খেলতে পারবেন না। ডাচ ফুটবল সংস্থার তরফে আরও জানানো হয়েছে, ডনির পরিবর্ত হিসেবে কাউকে ডাকা হচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে উভসের বিরুদ্ধে ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছিলেন ডনি। এরপর ফ্রাঙ্ক ডি বোয়েরের ২৬ সদস্যের ইউরো দলে সুযোগ পান।
স্কটল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে নেদারল্যান্ডস যে প্রস্তুতি ম্যাচে ড্র করেছিল তাতে রিজার্ভ বেঞ্চে থাকলেও মাঠে নামানো হয়নি ভ্যান দে বীককে। এরপর জর্জিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে ডাচরা জেতে। সেই ম্যাচে দলেই ছিলেন না ডনি। তাতেই সংশয় তৈরি হয়েছিল। চোটের কারণেই তাঁকে দলে রাখা হয়নি বলে পরে জানা যায়। তিনি আলাদা করে অনুশীলন করছিলেন। তবে চোট সারিয়ে ফিট হওয়ার সম্ভাবনা না থাকায় তিনি ছিটকে গেলেন ইউরো থেকে।
আমস্টারডামে রবিবার ১৩ জুন গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে খেলবে ডাচরা। ভারতীয় সময় অনুসারে ম্যাচটি শুরু হবে ওইদিন মধ্যরাতের পর অর্থাৎ সোমবার ১৪ জুন রাত সাড়ে ১২টায়। নেদারল্যান্ডসের গ্রুপের অপর দলগুলি হল অস্ট্রিয়া ও উত্তর ম্যাসিডোনিয়া। ১৭ তারিখ তথা ভারতীয় সময়ানুসারে ১৮ জুন রাত সাড়ে ১২টায় নেদারল্যান্ডস-অস্ট্রিয়া ম্যাচ। ২১ জুন ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় ডাচরা মুখোমুখি হবে উত্তর ম্যাসিডোনিয়ার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications