রোনাল্ডোর হ্যাটট্রিকে মিলানের ঘাড়ে নিঃশ্বাস জুভেন্তাসের, প্রিমিয়ার লিগে আর্সেনালের জয়
রোনাল্ডোর হ্যাটট্রিকে মিলানের ঘাড়ে নিঃশ্বাস জুভেন্তাসের, প্রিমিয়ার লিগে আর্সেনালের জয়
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে সিরি এ-তে কাগলিয়ারির বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করল জুভেন্তাস। অন্যদিকে প্রিমিয়ার লিগে ১০ জনের টটেনহ্যান হটস্পারের বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড় আর্সেনাল। ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগ তালিকায় আরও খানিকটা উঠল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জিতল ম্যাঞ্চেস্টার সিটি ও লেস্টার সিটিও।

রোনাল্ডোর হ্যাটট্রিক, জুভেন্তাসের জয়
সিরি এ-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ তারকার দুরন্ত পারফরম্যান্সের জেরে কাগলিয়ারিকে ৩-১ গোলে হারাল জুভেন্তাস। ১০ মিনিটে নিজের, দলের এবং ম্যাচের প্রথম গোল করেন সিআর সেভেন। ২৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। ৩২ মিনিটে তৃতীয় গোল আসে পর্তুগিজ তারকার বুট থেকে। ৬১ মিনিটে কাগলিয়ারির হয়ে এক গোল শোধ করেন গিয়োভানি সিমিওনে। এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে সিরি এ তালিকার তৃতীয় স্থানে উঠে এল জুভেন্তাস। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিলান। প্রথম স্থানে থাকা ইন্টার ২৭ ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট অর্জন করেছে।

আর্সেনালের জয়
প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দশ জনের টটেনহ্যামের বিরুদ্ধে ২-১ গোলে জয় হাসিল করল আর্সেনাল। ৪৪ ও ৬৪ মিনিটে জয়ী দলের হয়ে গোল দুটি করেন যথাক্রমে মার্টিন ওদেগার্ড ও আলেকজান্দ্রে লাকাজেটে। টটেনহ্যামের হয়ে গোল করেন ইরিক লামেলা। অন্য ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন ক্রেইগ ডসন।

জয়ী ম্যান সিটি ও লেস্টার সিটি
প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ফুলহ্যামকে ৩-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। জয়ী দলের হয়ে গোল করেন জন স্টোনস, গ্যাব্রিয়েল জেসুস ও সার্জিও আগুয়েরো। শেফিল্ড ইউনাইটেডকে ৫-০ গোলে হারাল লেস্টার সিটি।

প্রিমিয়ার লিগ তালিকা
৩০ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২৯ ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি। ২৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার দশম স্থানে রয়েছে আর্সেনাল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications