Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিউ ইয়ার সেলিব্রেশনে ব্যস্ত মেসি-রোনাল্ডো-ফেডেরাররা , সঙ্গী আন্তোনেলা, জর্জিনা

বাই বাই ২০১৭, সামনে হাজির ঝকঝকে নতুন একটা বছর, ২০১৮। ২০১৮-র নতুন বছরকে স্বাগত জানাতে সকলেই মেতে উঠেছেন আনন্দে। 

গোটা দুনিয়াকে কাঁপিয়ে এসে গেছে নতুন বছর। সেলিব্রেশনে মাতোয়ারা হয়ে নিজের নিজের মতো করে নববর্ষ ২০১৮ কে বরণ করে নিয়েছেন সকলেই। বাদ নেই ক্রীড়া দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরাও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিও মেসি থেকে রজার ফেডেরার সকলেই মেতেছেন আনন্দে। পাশাপাশি নিজেদের ফ্যানদেরকেও শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।

ফেডেক্সের উইশ

ফেডেক্সের উইশ

সামনেই অস্ট্রেলিয়ান ওপেন। আর নয়া বছরে সেই অস্ট্রেলিয়া থেকে ছবি পোস্ট করলেন রজার ফেডেরার। শ্যাম্পেনের গ্লাস হাতে ফেডেরার দাঁড়িয়ে পিছনে বাজি ফাটানোর মধ্যে দিয়ে চলছে বর্ষবরণ। লিখেছেন ‘‌হ্যাপি নিউ ইয়ার। পার্থ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ২০১৭ অবিশ্বাস্য ছিল। ২০১৮-র জন্য আমি তৈরি।'‌

সঙ্গী বেলেন্ডা বেনেচিচ

সঙ্গী বেলেন্ডা বেনেচিচ

টেনিস প্লেয়ার বেলন্ডা বেনেচিচের সঙ্গেও ছবি পোস্ট করেছেন ফেডেরার। ফেডেরারের স্বদেশীয়া বেনেচিচকে নিয়ে কালো ফর্মালে ফ্যানদের মন কেড়ে নেওয়া লুকে হাজির হয়েছিলেন।

বিন্দাস সিআর সেভেন

বিন্দাস সিআর সেভেন

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও কাটালেন পরিবারের সঙ্গে সময়। হাজির ছিলেন আত্মীয়-বন্ধুরাও। ব্যবস্থা ছিল স্পেশাল চকোলেট কেকেরও।

জর্জিনার সঙ্গে সিআরসেভেন

জর্জিনার সঙ্গে সিআরসেভেন

নিউ ইয়ার সেলিব্রেশন আর জর্জিনা রডরিগেজ নেই সেও কী সম্ভব। যুগলের উষ্ণ ছবি ২০১৮ -র দারুণ শুরুর ঘোষণা করে দিল।

আন্তোনেলার সঙ্গে লিও মেসি

আন্তোনেলার সঙ্গে লিও মেসি

লিওনেল মেসি শুভেচ্ছা জানালেন সন্তানসম্ভবা স্ত্রী আন্তোনেলাকে পাশে নিয়ে। এলএমটেনের হাতেও ছিল পানীয়র গ্লাস। ছবির বার্তা সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

 হাজির পরিবার -বন্ধুরাও

হাজির পরিবার -বন্ধুরাও

মিঞা -বিবি-র ছবি ছাড়াও অন্য ছবিতে দেখা যায় বেশ বড়সড় গ্যাং ছিল যাতে হাজির ছিলেন পরিবার বন্ধুরাও। হাজির ছিল থিয়াগোও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+