পেশাদারি সার্কিটে নতুন গোলের রাজা জুভেন্তাসের সুপার কাপ জয়ের নায়ক রোনাল্ডো

পেশাদারি কেরিয়ারে সর্বাধিক গোলের রাজা জুভেন্তাসের সুপার কাপ জয়ের নায়ক রোনাল্ডো

নাপোলিকে হারিয় ইতালিয় সুপার কাপ চ্যাম্পিয়ন হল জুভেন্তাস। যে জয়ের সিঁড়ি তৈরি করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বমানের গোল। একই সঙ্গে পেশাদারি ফুটবলে সর্বকালের গোলের রেকর্ড ভেঙে নতুন যুগের রাজা হলেন সিআর সেভেন। কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন পর্তুগিজ তারকা। অনেকটাই পিছনে ক্রিশ্চিয়ানো রোনল্ডোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।

সুপার কাপ চ্যাম্পিয়ন জুভেন্তাস

সুপার কাপ চ্যাম্পিয়ন জুভেন্তাস

নাপোলিকে ২-০ গোলে হারিয়ে ইতালিয় সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্তাস। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা ধরে নেয় ইতালিয় জায়ান্ট। ৬৪ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বমানের গোলে এগিয়ে যায় জুভেন্তাস। ম্যাচের একদম অন্তিম মুহুর্তে আলভারো মোরাতার গোলে ২-০ ফলাফলে জয় নিশ্চিত হয় রোনাল্ডো শিবিরের।

জুভেন্তাসের চতুর্থ খেতাব

এবারেরটা নিয়ে মোট চার বার ইতালিয় সুপার কাপ চ্যাম্পিয়ন হল জুভেন্তাস। এই সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডা। খেতাব জয়ের আনন্দে ম্যাচ শেষে টুইট করেছেন সিআর সেভেন। তিনি লিখেছেন যে জুভেন্তাস ফিরে এসেছে। ট্রফি হাতে নিজের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পর্তুগিজ তারকা।

রোনাল্ডোর রেকর্ড

রোনাল্ডোর রেকর্ড

ইতালিয় সুপার কাপের ফাইনালে জুভেন্তাসের হয়ে একাধারে চোখ জুড়ানো ও বিশ্বমানের গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই সঙ্গে পেশাদারি ফুটবল অর্থাৎ ক্লাব ও দেশের হয়ে ৭৬০টি গোল করে তিনি নতুন রাজার আসনে বসেন। পেরিয়ে গিয়েছেন আস্ট্রো-চেক জোসফ বিকানের ৭৫৯ গোলের রেকর্ড। কেবল রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল করছেন সিআর সেভেন। সিরি এ-তে তাঁর গোল সংখ্যা ৮৫।

অনেক পিছনে মেসি

অনেক পিছনে মেসি

পেশাদারি ফুটবলে ৭৬০টি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই তালিকায় অনেকটাই পিছনে রয়েছেন পর্তুগিজ তারকার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। বার্সেলোনার ঘরের ছেলে তাঁর পেশাদারি কেরিয়ারে এখনও পর্যন্ত ৭১৯টি গোল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+