Cristiano Ronaldo: মাঠের বাইরে মেসিকে টেক্কা দিয়ে শীর্ষে সিআরসেভেন, গড়লেন রেকর্ডও
মাঠে সাফল্যের নিরিখে বিগত কয়েক বছরে রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন মেসি। শেষ তিন বছরে বিশ্বকাপ থেকে মহাদেশীয় খেতাব বা ব্যালন ডি ওর সবই রয়েছে এলএমটেনের ঝুলিতে। কিন্তু মাঠের বাইরে মেসিকে টেক্কা দিলেন রোনাল্ডো। আয়ের নিরিখে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে পিছনে ফেলে শীর্ষে পর্তুগিজ মহাতারকা।
আয়ের নিরিখে ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি। পর্তুগাল অধিনায়ক ২০২৩ সালের ১ মে পর্যন্ত এক বছরে ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। একইসঙ্গে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রীড়াবিদ হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম তুলে ফেলেছেন সিআরসেভেন।

মূলত দলবদলের কারনেই রেকর্ড পরিমাণ অর্থ উর্পাজন করতে সক্ষম হয়েছে পর্তুগিজ মহাতারকা। চলতি বছরের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্রায় দ্বিগুণ বেতনে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন রোনাল্ডো। এ কারণেই গিনেস বুকে আবারও শীর্ষে উঠে গেলেন রোনাল্ডো। ২০২৩ সালের জানুয়ারিতে বেতন, প্রাইজ মানি এবং বোনাস থেকে আয় ছাড়াও বিভিন্ন স্পনসরশিপ চুক্তি, দূত হিসেবে উপস্থিতিও সিআরসেভেনের উপার্জন বাড়িয়েছে।
২০১৭ সালের পর প্রথমবার ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় জায়গা পান ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই নিয়ে তৃতীয়বার সিআরসেভেন বিশ্বের সব থেকে ধোনী ক্রীড়াবিদ হলেন। আল নাসের বা সৌদি আরব সরকারের সঙ্গে চুক্তি ছাড়াও নাইকির সঙ্গে চুক্তি এবং তার নিজস্ব ব্র্যান্ড সিআর সেভেন থেকেও বেশ ভালো আয় করেন পর্তুগিজ মহাতারকা।

শীর্ষ উপার্জনকারী ক্রীড়াবিদদের মধ্যে ২ এবং ৩ নম্বরেও রয়েছেন দুই ফুটবলার । দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি এবং তৃতীয় স্থানে কিলিয়ান এমবাপে। এক বছরে মেসির আয় করেছেন ১৩০ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা ফৱাসি তারকা কিলিয়ান এমবাপে গত ১ বছরে প্রায় ১২০ মিলিয়ন ডলার আয় করেছেন।
রোনাল্ডোর পর দলবদল করেছেন মেসিও। ইউরোপের অধ্যায় শেষ করে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন এলএমটেন। তবে জাতীয় দল থেকে এখনও অবসর ঘোষণা করেননি। তা অবসর নিয়ে চর্চা কম হচ্ছে না।

বিশ্বকাপ জিতেছেন বলেই এখনও অবসর ঘোষণা করেননি মেসি। অবসর প্রসঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাত্কারে মেসি বলছেন, "আমি জানতাম এটাই আমার শেষ বিশ্বকাপ। সত্যি কথা বলতে কী, আমরা বিশ্বকাপ জিততে না পারলে আমি এই মুহূর্তে জাতীয় দলের অংশ থাকতাম না।"












Click it and Unblock the Notifications