Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাটল ৩০০ মিনিটের গোল খরা, ৪০০'য় পৌঁছলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

জুভেন্টাসের হয়ে জোড়া উদ্বোধনী গোল করে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউরোপে ৪০০ টি লিগ-গোল করা পঞ্চম খেলোয়াড় হলেন। 
 

সিরি এ'তে ৩০০ মিনিট খেলা হয়ে গিয়েছিল। তবু গোল করতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত শনিবার সেই উপোস ভাঙলেন রোনাল্ডো একেবারে জোড়া গোল করে। আর তাতেই পৌঁছে গেলেন এক আরও এক বিরল রেকর্ডে। সাসুয়োলোর বিরুদ্ধে দ্বিতীয় গোলটি করে রোনাল্ডো ৪০০ লিগ গোলের শিখরে পৌঁছলেন।

৩০০ মিনিটের খরা কাটিয়ে ৪০০য় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এখনও অবধি ইউরোপের ফুটবল ইতিহাসে রোনাল্ডোকে বাদ দিলে মাত্র ৪ জনের এই কৃতিত্ব রয়েছে। ৩৯৮ লিগ গোল নিয়ে রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন রোনাল্ডো। কিন্তু তুরিনে আসার পর থেকে তাঁকে এই কৃতিত্বে পৌঁছতে বেশ অপেক্ষা করতে হয়েছে।

ইউরোপের বিভিন্ন লিগে তাঁর করা এই ৪০০ গোলের ৩টি এসেছিল তাঁর প্রথম বড় ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে। তারপর ৮৪ গোল করেন ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে। রিয়ালের হয়ে রয়েছে ৩১১টি গোল। আর এখন জুভান্টাসের হয়েও ২ গোল জ্বলজ্বল করছে তাঁর নামের পাশে।

ইউরোপের বিভিন্ন লিগ মিলিয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে চেক-অস্ট্রিয়ান ফুটবলার জোসেফ বিকান-এর। স্লাভিয়া প্রাগের হয়ে খেলেই সবেয়ে খ্য়াতি অর্জন করেছিলেন তিনি। তাঁর মোট ৫১৮টি লিগ গোল রয়েছে।

তাঁর পরেই আছেন কিংবদন্তি ফুটবলার ফেরেন্স পুসকাস। হাঙ্গারি ও স্পেন দুই দেশের জাতীয় দলের হয়েই খেলেছিলেন তিনি। ক্লাব দলের সংখ্য়াও মাত্র দুটি - হুদাপেস্ট হনভেদ ও রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে তাঁর লিগ গোল রয়েছে ৫১৪টি।

৩০০ মিনিটের খরা কাটিয়ে ৪০০য় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এঁদের টপকাতে রোনাল্ডোর এখনও সময় লাগবে। অনেকটাই পিছনে আছেন এখনও। কিন্তু মোটামুটি নিশ্চিতভাবে বলে যায়, তালিকার বাকি দুজনকে এই মরসুমেই টপকাবেন রোনাল্ডো। তিনে আছেন স্কটিশ ফুটবলার দিমি ম্য়াকগ্রোরি। এক বছর লোনে অন্যত্র যাওয়া ছাড়া সারাজীবন সেল্টিকেই খেলেছেন তিনি। তাঁর লিগ গোল রয়েছে ৪১০টি।

৪০৬ লিগ গোল নিয়ে রোনাল্ডোর আগে আছেন জার্মানির উয়ে সিলার। হ্যামবার্গার এফসি-র প্রবাদপ্রতীম এই ফুটবলার শুধুমাত্র জার্মান লিগে খেলেছেন।

কাজেই পরের কয়েক মাসেই রোনাল্ডো এই তালিকায় তিনে চলে আসবেন এমনটা বলাই যায়। তবে তাঁকে তারা করছেন আরেকজন। প্রত্যেকবার ব্যালন ডি'ওর পেতে যাঁর সঙ্গে লড়তে হয়েছে রোনাল্ডোকে। বার্সেলোনার জার্সিতে মেসির গোলের সংখ্যা ৩৮৭।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+