Copa America : কাভানির গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে
কাভানির গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে
তারকা এডিনসন কাভানির গোলে কোপা আমেরিকার এ গ্রুপের হাড্ডাহাড্ডি ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে জয় হাসিল করল উরুগুয়ে। ফলাফল ১-০। চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছল উরুগুয়ে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে প্যারাগুয়েও।

ব্রাজিলের অলিম্পিক স্টেডিয়ামে হওয়া গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম থেকেই আক্রমণে যেতে থাকে উরুগুয়ে। লুইস সুয়ারেজ না থাকলেও ৪-৩-২-১ ছকে দল সাজিয়ে এডিনসন কাভানির নেতৃত্বে প্যারাগুয়ের রক্ষণভাগে তারা আঘাত হানতে শুরু করে। ৪-৪-২ ছকে ঘর গুছিয়ে পাল্টা আক্রমণে উঠতে থাকে প্যারাগুয়ে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখা মনে হচ্ছিল যে কোনও দল যে কোনও সময় গোল করে দিতে পারে।
পেনাল্টি হাসিল করে ম্যাচের প্রথমার্ধেই গোল করার সুযোগ পেয়ে যায় উরুগুয়ে। ২১ মিনিটের মাথায় স্পট কিক থেকে গোল করতে ভুল করেন অভিজ্ঞ এডিনসন কাভানি। প্রথমার্ধে গোল শোধ করার একাধিক সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি প্যারাগুয়ে। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করে এগিয়ে থাকা দলও। ফলে ১-০ ফলাফলেই শেষ ম্যাচের প্রথমার্ধ।
#CopaAmérica 🏆
— Copa América (@CopaAmerica) June 29, 2021
Estas fueron las jugadas más destacadas del primer tiempo entre @Uruguay y la @Albirroja
🇺🇾 Uruguay 🆚 Paraguay 🇵🇾#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/N1dgjGvtgW
দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে আরও হাড্ডাহাড্ডি লড়াই হয়। বড় বড় পাস খেলে প্যারাগুয়ের গোলমুখে আঘাত হানতে থাকে উরুগুয়ে। অন্যদিকে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে তুলনামূলক বেশি এবং ছোট ছোট পাস খেলে গোল শোধ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে প্যারাগুয়েও। আক্রমণ এবং প্রতি আক্রমণ চলতে থাকে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত। দুই দলের রক্ষণভাগের ফুটবলার এবং গোলরক্ষকের দক্ষতায় ম্যাচে আর গোলের মুখ দেখা যায়নি।
এই জয়ের ফলে এ গ্রপ থেকে কোপা আমেরিকার শেষ আটে পৌঁছে গিয়েছে উরুগুয়ে। অন্যদিকে হেরে গিয়েও টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলবে প্যারাগুয়ে। তাদের প্রতিপক্ষ পেরু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications