Copa America : পেরু-ইকুয়েডরের ৪ গোলের যুদ্ধ, ড্রয়ে নিষ্পত্তি মোকাবিলার
Copa America : পেরু-ইকুয়েডরের ৪ গোলের যুদ্ধ, ড্রয়ে নিষ্পত্তি মোকাবিলার
কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে পেরু এবং ইকুয়েডরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করা গেল। গ্রুপ বি-র এই ম্যাচে ২-২ ফলাফলে ড্র হলেও খেলার উত্থান-পতনে ম্যাচ জুড়ে জারি থেকেছে টানটান উত্তেজনা। এই ফলাফলের পর তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের তৃতীয় স্থানে অবস্থান করছে পেরু। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ইকুয়েডর।

শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। যদিও পাসিং ফুটবলে পেরুকে টেক্কা দিতে থাকে ইকুয়েডর। ফলে বলের দখলও নিজেদের কাছে রাখে ওই দলই। ৪-৪-১-১ ছকে দল সাজিয়ে বারবার পেরুর বক্সে ঢুকে পড়ে ইকুয়েডরের ফুটবলাররা। অন্যদিকে ৪-২-৩-১ ছকে প্রতি আক্রমণে গিয়ে একাধিক গোলের সুযোগ তৈরি করে ফেলে পেরুও।
হাড্ডাহাড্ডি মোকাবিলায় প্রথম সফলতা হাসিল করে ইকুয়েডর। বল ক্লিয়ার করতে গিয়ে তা নিজের গোলেই ঢুকিয়ে দেন পেরুর ডিফেন্ডার রেনাতো তাপিয়া। এই গোলের পর ম্যাচে লড়াই আরও তীব্র হয়। একাধিক গোলের সুযোগ তৈরি করে ফেলে দুই দলই। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান ইকুয়েডরের আইরটন প্রেসিয়াদো।
#CopaAmérica 🏆
— Copa América (@CopaAmerica) June 24, 2021
🤩 ¡Cariño y respeto entre los cracks! 🇪🇨🔟🆚🔟🇵🇪
🇪🇨 Ecuador 🆚 Perú 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/wpUKbAmqCR
দুই পিছিয়ে থেকে মাঠে নেমে দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে ওঠে পেরু। ইকুয়েডরের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে পিছিয়ে থাকা দল। অবশেষে সফলতা আসে ৪৯ মিনিটে। পেরুর হয়ে প্রথম গোল করেন গিয়ানলুকা লাপাদুলা। দ্বিতীয় গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি পেরুকে। সফলতা আসে আন্দ্রে কারিলোর বুট থেকে। ম্যাচের অবশিষ্ট সময়েল আরও একাধিক গোলের সুযোগ তৈরি হলেও সফলতার মুখ দেখেননি ফুটবল প্রেমীরা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications