Copa America 2024: ভিনিসিয়াসের পরিবর্ত এন্ড্রিক! উরুগুয়ে ম্যাচে আক্রমণের ঝড় তোলার পরিকল্পনা ব্রাজিলের
Copa America 2024: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কাল উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচ শুরু ভারতীয় সময় ভোর সাড়ে ৬টায়।
এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। তাঁর পরিবর্তও ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছেন হেড কোচ দোরিভাল জুনিয়র।

কলম্বিয়া ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় ভিনিসিয়াস জুনিয়র নেই কোয়ার্টার ফাইনালে। ব্রাজিলের হেড কোচ জানিয়ে দিলেন, ভিনিসিয়াস জুনিয়র না থাকায় উরুগুয়ে ম্যাচে খেলবেন এন্ড্রিক। ব্রাজিলের জার্সি গায়ে ৯ ম্যাচে তিনটি গোল রয়েছে তাঁর।
লাস ভেগাসে অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে উরুগুয়ের বিরুদ্ধে টিনএজার ব্রাজিলীয় এন্ড্রিক আক্রমণ শানাবেন রাফিনহা ও রডরিগোদের সঙ্গেই। দোরিভাল জুনিয়রের কথায়, আমার দলের আক্রমণভাগে কারা খেলবেন তা চূড়ান্ত। রাফিনহা, এন্ড্রিক ও রডরিগো। আশা করি এতেই গোলের পথ খুলবে।
উরুগুয়ের বিরুদ্ধে আক্রমণে ঝড় তুলতে এন্ড্রিক কার্যকরী ভূমিকা নিতে পারবেন বলে আশাবাদী ব্রাজিল শিবির। কোচের কথায়, আমরা এক গুরুত্বপূর্ণ প্লেয়ারকে এই ম্যাচে পাচ্ছি না। কিন্তু ভালো মানের উদীয়মান ফুটবলার রয়েছেন। তিনি সুযোগের অপেক্ষাতেও রয়েছে। উরুগুয়ে ম্যাচে এন্ড্রিকই স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারেন।
এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বে ব্রাজিল পাঁচটি গোল করেছে। তার মধ্যে চারটি গোলই এসেছে প্রথমার্ধে। ১৯৯৯ সালের কোপাতেই শুধু এই সংখ্যা ছিল ৫। কলম্বিয়ার বিরুদ্ধে গোল পেয়েছেন রাফিনহা, যা তাঁর কেরিয়ারে সপ্তম আন্তর্জাতিক গোল।
এন্ড্রিক প্রথম একাদশে আসায় তাঁর ভূমিকা বদলাবে না বলেই মনে করেন রাফিনহা। তাঁর কথায়, আমি যে ভূমিকা পালন করি তা বদলাবে না। কারণ, এন্ড্রিক অন্য পজিশনে খেলেন। যে কোনও পজিশনে আমরা দ্রুত মানিয়েও নিতে পারি। ম্যাচে পরিস্থিতি অনুযায়ী আমাদের দায়িত্ব বদলায়।
উরুগুয়ে সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। প্রতিপক্ষকে সমীহ করছেন ব্রাডিলের কোচ। তাঁর কথায়, এই ম্যাচটি কোপা আমেরিকার সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচ। আমরা এক দল অপর দলকে ভালোভাবে চিনি, জানি। পরস্পরকে সমীহ করি। ফলে একটি ভালো ম্যাচ হতে চলেছে।












Click it and Unblock the Notifications