Copa America 2024: সাম্প্রতিক সময়ে দুরন্ত ছন্দে দুই দল, আর্জেন্টিনা-কলম্বিয়ার লড়াইয়ে পরিসংখ্যানে এগিয়ে কারা?
২০২১ সালের পর ২০২৪, ফের কোপা আমেরিকা ফাইনাল খেলতে নামছে আর্জেন্টিনা। সোমবার ভোরে(ভারতীয় সময় অনুসারে) কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে নামছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পর পর দুই বার মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জন করার লক্ষ্য নিয়েই কোপার ফাইনালে নামছেন মেসিরা।টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জেতাই মেসির লক্ষ্য। কেরিয়ারের শেষ প্রান্তে এসে জাতীয় দলের হয়ে অসাধারণ সাফল্য পাচ্ছেন মেসি।
ব্রাজিল, উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলি আগেই কোপা আমেরিকার লড়াই থেকে বিদায় নিয়েছে। সবাইকে খানিকটা চমকে দিয়েই ফাইনাালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। এই দুই দলের পারস্পরিক লড়াইয়ে এগিয়ে কারা? মেগা ফাইনালের আগে জেনে নিন আর্জেন্টিনা এবং কলম্বিয়া এই দুই দলের গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান।

কোপা আমেরিকা ফাইনালের আগে পর্যন্ত কলম্বিয়া এবং আর্জেন্টিনা পরস্পরের বিরুদ্ধে ৪৩টি ম্যাচ খেলেছে । এর মধ্যে ২৬ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া। ৮ ম্যাচ অমীমাংসিভাবে শেষ হয়েছে। ফলে পরিসংখ্যান কিন্তু আর্জেন্টিনার পক্ষে। কলম্বিয়ার বিরুদ্ধে এই রেকর্ড বজায় রাখাই মেসিদের লক্ষ্য। ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে এই দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ঘরের মাঠে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পায়।
২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। এরমধ্যে ২২ ম্যাচেই জিতেছে হামেস রদ্রিগেজরা। নেস্টর লরেঞ্জো গড়ে তুলেছেন দুর্ধর্ষ একটা দল। ভয়হীন ফুটবল উপহার দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে হারিয়েছে ব্রাজিলকে। উরুগুয়েকে থামিয়ে দিয়ে গিয়েছে কোপা আমেরিকার সেমিফাইনালে। অন্যদিকে ছন্দে আছে আর্জেন্টিনাও। শেষ ৬১টি ম্যাচের মধ্যে মাত্র ২ ম্যাচে হেরেছেন মেসিরা। ৪৫ ম্যাচে জয় পেয়েছেন, বলা যেতে পারে এক স্বপ্নের ছন্দে আছে স্কালোনির দল।
আর্জেন্টিনা কোচ ম্যাচের আগে বলেছেন, এটি একটি ফাইনাল এবং প্রতিটি ফাইনালেরই আলাদা গুরুত্ব রয়েছে। আমরা এটি জিততে চেষ্টা করব। ফাইনালে যাওয়া প্রতিটি দলই জানে এর স্বাদ এবং কী ঝুঁকিতে রয়েছে। আমরা খেলোয়াড়দের একটি উদাহরণ তৈরি করতে বলছি, ফুটবলাররা জানে এই ম্যাচের গুরুত্ব কতখানি। সবাই নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।'
২০২১ সালে এই কোপা আমেরিকা দিয়েই জয় যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনা দলের। এরপর ফাইনালিসীমা এবং ফিফা বিশ্বকাপ জিতেছেন স্কালোনির দল, এবার কোপা জিতে বৃত্ত পূরণ করাই লক্ষ্য মেসিদের। এটাই শেষ ম্যাচ হতে চলেছে ডি মারিয়ার। ফলে সতীর্থকে ট্রফি উপহার দিয়েই বিদায় জানাতে চাইবেন মেসিরা।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications