Copa America 2024: কোপা আমেরিকায় মেসির আর্জেন্তিনা দলে প্রাধান্য বিশ্বকাপারদের, বাদ পড়লেন কোন তিন তারকা?
Copa America 2024: কোপা আমেরিকার জন্য ঘোষণা করে দেওয়া হলো আর্জেন্তিনা দল। গুয়াতেমালার বিরুদ্ধে ৪-১ গোলে জেতার কয়েক ঘণ্টার মধ্যেই।
আর্জেন্তিনার হেড কোচ লিওনেল স্কালোনির প্রাথমিকভাবে ২৯ সদস্যের দল বেছেছিলেন। তাতে কাটছাঁট করে ২৬ সদস্যের দল ঘোষণা করা হলো। যাতে প্রাধান্য রয়েছে বিশ্বকাপারদের।
স্কালোনির ২৯ সদস্যের দল থেকে বাদ পড়া ফুটবলাররা হলেন- আনহেল কোরেয়া, লিওনা্দো বালের্দি ও ভ্যালেন্টিন বার্কো। ইকুয়েডর ও গুয়াতেমালার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলির জন্য ঘোষিত দলে তাঁদের রাখা হয়েছিল। কিন্তু এই তিন ফুটবলারকে বাইরে রেখেই কোপা আমেরিকা দখলে রাখার লক্ষ্যে নামবে আর্জেন্তিনা।
সেরা দল বাছার জন্যই এই তিন ফুটবলারকে বাইরে রাখতে হলো বলে জানান স্কালোনি। তাঁদের সে কথা তিনিই জানিয়ে দেন। দল বাছাইয়ের এই কাজ সহজ ছিল না বলেও দাবি আর্জেন্তিনার কোচের। গুয়াতেমালার বিরুদ্ধে ভালো খেলার কারণে ভ্যালেন্টিন কার্বোনিকে দলে রাখেন স্কালোনি। কার্বোনির উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন মেসি।
আর্জেন্তিনার ২৬ সদস্যের দলে ২১ জন ফুটবলার রয়েছেন যাঁরা কাতারে বিশ্বকাপজয়ী দলেও ছিলেন। আমেরিকার সময় অনুযায়ী ২০ জুন কানাডা ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্জেন্তিনা। তাদের সঙ্গে এ গ্রুপে রয়েছে চিলি ও পেরু। উল্লেখ্য, ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা খেতাব জিতেছিল আর্জেন্তিনা। তারপর জেতে বিশ্বকাপ।
কোপা আমেরিকায় আর্জেন্তিনা দল- ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েস মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পাজেল্লা, লুকাস এম কার্তা, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রডরিগো দে পল, এক্সেকুইয়েল পালাসিও, এঞ্জো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, আনহেল দি মারিয়া, ভ্যালেন্টিন কার্বোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, লৌতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ













Click it and Unblock the Notifications