৩০ বছর পর প্রিয়িমার লিগ জিতে স্বপ্নসত্যি লিভারপুলের, ফ্যান অনুপম রায় যা জানালেন

৩০ বছর পর প্রিয়িমার লিগ জিতে স্বপ্নসত্যি লিভারপুলের, ফ্যান অনুপম রায় যা জানালেন

দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাতে ইংলিশ প্রিয়িমার লিগে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। চেলসি ম্যাঞ্চেস্টার সিটিকে হারাতেই পয়েন্টের বিচারে লিভারপুল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যায়। বিশ্বজুড়ে করোনা ভাইরাস অতিমহামারির খারাপ খবরের মাঝে লিভারপুলের এই সময়ে লিগ জয় রেডস সমর্থকদের কাছে মুখে হাসি ফুটিয়েছে। প্রিয়মার লিগের প্রিয় টিমের লিগ খেতার জয়ের খুশিতে ভরপুর গায়ক ও সুরকার অনুপম রায়।

২০ বছর ধরে লিভারপুলের ফ্যান

২০ বছর ধরে লিভারপুলের ফ্যান

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে আধুনিক সময়ে গীতিকার, গায়ক ও সংগীত পরিচালনায় ফ্যানেদের মনে বিশেষ জায়গা করে নিতে পেরেছেন অনুপম।২০১০ সালে অটোগ্রাফ দিয়ে বাংলা বিনোদন জগৎ গায়ক হিসেবে অভিষেক। সেখান থেকে আজ একের পর এক সফল গান উপহার দেওয়া, সংগীত পরিচালক হিসেবে সুনাম অর্জন। এহেন সংগীতপ্রেমী অনুপম আদ্যপান্ত ফুটবল সমর্থক। ২০ বছরেরও বেশি সময় ধরে অনুপম লিভারপুল ক্লাবের ফ্যান।

 আক্ষেপ ঘুছল!

আক্ষেপ ঘুছল!

প্রিয় ক্লাবের লিগ জয়ে এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়ায় অনুপম বলেন, 'মাইকেল আওয়েন, স্টিভেন জেরার্ডদের খেলা দেখে লিভারপুলের প্রতি ভালোবাসা জন্মায়। তবে প্রিয় দলকে অবশ্য কোনওদিন প্রিমিয়ার লিগ জিততে দেখনি। সেই অপেক্ষা ও আক্ষেপ ঘুছল। অবশেষে ক্লপ দলকে প্রিমিয়ার লিগ দিতে পারলেন।'

চ্যাম্পিয়ন্স লিগের পর এবার প্রিয়িয়ার লিগ জয়

চ্যাম্পিয়ন্স লিগের পর এবার প্রিয়িয়ার লিগ জয়

উল্লেখ্য ৭ ম্যাচ বাকি থাকতে লিগ জিতেছে লিভারপুল। ২০১৮-১৯ ফুটবল মরসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ দেওয়ার পর প্রিমিয়ার লিগ দিলেন ক্লপ।

চেলসির জয় নিয়ে গান বাঁধতে পারেন অনুপম

চেলসির জয় নিয়ে গান বাঁধতে পারেন অনুপম

প্রসঙ্গত তারকা শিল্পীর ফেসবুকে ঢু মারলেও তাঁর লিভারপুল প্রেমের একাধিক নিদর্শন পাওয়া যায়। অ্যানফিল্ডের মাঠে লিভারপুলের স্কার্ফ হাতে অনুপম ছবি তুলেছিলেন, সেই ছবি তাঁর টাইলাইনে রয়েছে। এবার সেই প্রিয় ক্লাবের ৩০ বছরের অপেক্ষা শেষে লিগ জেতার ঘটনা তাঁর গানের লেখনিতে থাকবে বলেও তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+