জামশেদপুর পরাস্ত! আইএসএলে নতুন বছরের প্রথম জয় ছিনিয়ে পাঁচে চেন্নাইয়িন এফসি
আইএসএলে আজ ছিল ডাবল হেডার। নতুন বছর প্রথম আইএসএল ম্যাচটি হয় ভাস্কোর তিলক ময়দানে। কেরালা ব্লাস্টার্স ও এফসি গোয়া ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। তবু নতুন বছরের প্রথম জয়টি পেল চেন্নাইয়িন এফসি। ব্যাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে জামশেদপুর এফসিকে হারাল ১-০ গোলে। প্রথমার্ধেই জয়সূচক গোলটি করেন লুকাস।

জামশেদপুর এফসি এই ম্যাচের আগে চেন্নাইয়িন এফসির চেয়ে ২ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাচের শুরু থেকে তারাই বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল। তবে সুযোগ তৈরি করলেও গোল আসছিল না চেন্নাইয়িন এফসির রক্ষণ মজবুত থাকায়। ঘর আগলে আক্রমণে যাওয়ার কৌশল নিয়েই খেলতে থাকে চেন্নাইয়িন। দুই দলই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট আদায়ে মরিয়া ছিল। ৩১ মিনিটে চেন্নাইয়িন এফসির জয়সূচক গোলটি করেন অরক্ষিত অবস্থায় থাকা লুকাস গিকিউইচ। ফ্রি কিক থেকে ভালো ক্রস ভাসিয়েছিলেন ভ্লাদিমির কোম্যান। তা প্রতিপক্ষের জালে জড়াতে কোনও ভুল করেননি পোলিশ লুকাস। এরপর গোল শোধের মরিয়া লড়াই চালাতে থাকে জামশেদপুর এফসি। কিন্তু বারবার তা প্রতিহত হয় চেন্নাই রক্ষণে।

প্রথমার্ধের থেকে খেলার গতি অনেক বেশি ছিল দ্বিতীয়ার্ধে। কিন্তু কোনও দলই আর গোল পায়নি। প্রথমার্ধের মতোই বারবার সুযোগ তৈরি করছিল জামশেদপুর, কিন্তু কাজের কাজটাই করতে পারেনি। এ জন্য বড় কৃতিত্ব অবশ্যই চেন্নাই-ডিফেন্সের। মাঝেমধ্যে কাউন্টার অ্যাটাকেও যাচ্ছিল তারা। শেষ অবধি লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নেয় চেন্নাইয়িন এফসি।
Winning start to 2️⃣0️⃣2️⃣2️⃣#AllInForChennaiyin #JFCCFC #அதிரடிஆட்டம் pic.twitter.com/p4cH7eMo6T
— Chennaiyin FC 🏆🏆 (@ChennaiyinFC) January 2, 2022
এই ম্যাচ জিতে চেন্নাইয়িন এফসি আইএসএলের পয়েন্ট তালিকার পঞ্চম স্থানটি দখল করল। ৯ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়, দুটি হেরেছে, তিনটি ড্র। চেন্নাইয়িন, এটিকে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সের পয়েন্ট এখন ১৪। গোলপার্থক্যে তিনে কেরালা, চারে এটিকেএমবি ও পাঁচে চেন্নাইয়িন। চেন্নাই ও কেরালা অবশ্য ৯টি করে ম্যাচ খেলেছে। এটিকেএমবি খেলেছে ৮টি ম্যাচ। গোলপার্থক্যে কেরালা ব্লাস্টার্স (৫) এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান (২) ও চেন্নাইয়িন এফসি (-২)-র চেয়ে। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির রয়েছে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট। দুইয়ে থাকা হায়দরাবাদ এফসির ঝুলিতে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট। তিন ম্যাচ পর হারের সম্মুখীন হওয়া জামশেদপুর এফসি চলে গেল ষষ্ঠ স্থানে। ৯ ম্যাচে তাদের রয়েছে ১৩ পয়েন্ট। কাল তিলক ময়দানে ওডিশা এফসি খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications