Champions League: চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বড় জয়, তিন পয়েন্ট নিশ্চিত আতলেতিকো মাদ্রিদ ও বায়ার্নের
Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই জমজমাট। বার্সেলোনা ৫-২ গোলে হারিয়ে দিল রেড স্টার বেলগ্রেডকে। রবার্ট লেওনডস্কি জোড়া গোল করলেন।
আতলেতিকো মাদ্রিদ হারিয়ে দিল পিএসজিকে। তিন পয়েন্ট নিশ্চিত করল বার্য়ান মিউনিখ, বেনফিকার বিরুদ্ধে ম্যাচে।
বার্সেলোনা রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে বিরতিতে এগিয়ে ছিল ছিল ২-১ গোলে। ইনিগো মার্তিনেজ ১৩ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দিয়েছিলেন বার্সাকে। ২৭ মিনিটে সাইলাস সমতা ফেরান। ৪৩ মিনিটে লেওনডস্কি (Robert Lewandowski)-র গোলে ফের এগিয়ে যায় বার্সেলোনা।
৫৩ মিনিটে লেওনডস্কির দ্বিতীয় গোলের সৌজন্যে বার্সেলোনা এগিয়ে যায় ৩-১ গোলে। এর ঠিক ২ মিনিট পরেই বার্সার চতুর্থ গোলটি করেন রাফিনহা। ৭৬ মিনিটে বার্সাকে ৫-১ গোলে এগিয়ে দেন ফেরমিন লোপেজ। ৮৪ মিনিটে মিলসনের গোলে রেড স্টার বেলগ্রেড পরাজয়ের ব্যবধান কমায়।
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। সমসংখ্যক ম্যাচ খেলে একটিতেও জিততে না পারা রেড স্টার বেলগ্রেড ৩৬ দলের মধ্যে ৩৫ নম্বরে রয়েছে। জোড়া গোল করায় বার্সার হয়ে চলতি মরশুমে লেওনডস্কির গোলের সংখ্যা বেড়ে হলো ১৬ ম্যাচে ১৯টি।
আতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারাল পিএসজিকে। ১৪ মিনিটের মাথায় ওয়ারেন জাইর-এমেরির গোলের সুবাদে এগিয়ে গিয়েছিল পিএসজি। ১৮ মিনিটে নাউয়েল মলিনা সমতা ফেরান আতলেতিকো মাদ্রিদের হয়ে। বিরতিতে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে ইনজুরি টাইমে অ্যাঞ্জেল কোরেয়া জয়সূচক গোল করেন।
বায়ার্ন মিউনিখ ১-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছে বেনফিকার বিরুদ্ধে। ৬৭ মিনিটে জামাল মুসিয়ালা জয়সূচক গোল করেন। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে বায়ার্ন। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে বেনফিকা রয়েছে ১৯-এ। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়েই আতলেতিকো মাদ্রিদের অবস্থান ২৩ নম্বরে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পিএসজি আছে ২৫-এ।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের













Click it and Unblock the Notifications