মেসি ফিরলেও ছন্দে ফিরল না বার্সা, চ্যাম্পিয়ন্স লিগ অভিযানের শুরুতে পয়েন্ট নষ্ট

মেসি ফিরলেও দলের হাল ফিরল না! নব্বই মিনিট লড়াই করেও গোলের দরজা খুলতে পারল না বার্সেলোনা। ফলে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে আটকে গেল বার্সা।

মেসি ফিরলেও দলের হাল ফিরল না! নব্বই মিনিট লড়াই করেও গোলের দরজা খুলতে পারল না বার্সেলোনা। ফলে চ্যাম্পিয়ন্স লিগের অভিযান ম্যাচে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে আটকে গেল বার্সা। তিনের বদলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল স্প্যানিশ ক্লাব। নিজেদের মাঠে বার্সার বিরুদ্ধে ছাপিয়ে গেল বরুশিয়া ডর্টমুন্ড।

ম্যাচে আধিপত্য নিয়ে খেলেছে ডর্টমুন্ড। বল পজিশনে বার্সা এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি পেয়েছিল বরুশিয়া। উল্টে ডর্টমুন্ডের একটি পেনাল্টি সেভ করে এদিন বার্সাকে বাঁচালেন গোলকিপার স্টেগেন।

পেনাল্টি বাঁচিয়ে বার্সার ত্রাতা স্টেগেন

প্রথমার্ধে অবশ্য এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড৷ ২৫ মিনিটে ডি-বক্সে মধ্যে বল পেয়ে মার্কো রয়েস শট নিলে, পা ঠেকিয়ে তা আটকে দেন বার্সেলোনা গোলরক্ষক টের স্টেগেন। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এরপর ডি-বক্সে স্যানচোকে ডিফেন্ডার নেলসন সেমেদো ফাউল করলে পেনাল্টি পায় ডর্টমুন্ড। এবারও স্টেগেনের দুরন্ত সেভ! রয়েসের শট বাঁ-দিকে ঝাঁপিয়ে আটকে দেন টের স্টেগেন।

চোট সারিয়ে অধিনায়কত্বে ফিরলেও গোল উপহার দিতে ব্যর্থ মেসি

গোলমুখ খুলতে এরপর তড়িঘড়ি ফাতিকে পরিবর্তন করে(৫৯মি) মেসিকে নামানো হয়। মরসুমে ক্লাবের জার্সিতে এই প্রথম মাঠে নামলেন লিও। বরুশিয়ার ডিফেন্সের সামনে মেসি ম্যাজিক অবশ্য এদিন কোনও কাজে আসেনি। প্রাক মরসুম প্রস্তুতিতে চোট পেয়েছিলেন। চোট সারিয়ে অধিনায়কত্বে ফিরলেও দলকে গোল উপহার দিতে পারেননি লিও। ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়

এফ গ্রুপের অন্য ম্যাচ

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ এফকে এবারে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। গ্রুপ্রের অন্য ম্যাচে স্লাভিয়া প্রাহা, ইন্টার মিলানের সঙ্গে ড্র করেছে। ম্যাচ শেষ হয় ১-১ গোলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+