CFL 2023: মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা লিগের সুপার সিক্সে, মহমেডানের বিরুদ্ধে মিনি ডার্বি ২-২ গোলে ড্র
CFL 2023: কলকাতা প্রিমিয়ার লিগের মিনি ডার্বি ড্র হয়ে গেল। কল্যাণীতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান স্পোর্টিং ক্লাবের দ্বৈরথ ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
এই ফলাফলের সৌজন্যে সবুজ মেরুন শিবির পৌঁছে গেল সুপার সিক্সে। যদিও পারফরম্যান্সের নিরিখে বলা যায়, জেতা ম্যাচ সাদা-কালো শিবির ড্র করল একাধিক গোল নষ্টের খেসারৎ দিয়ে।

কালীঘাট এমএসের সঙ্গে গোল পার্থক্যের বিচারেই শেষ ছয়ে জায়গা করে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। আজকের ম্যাচের প্রথম দিকে একেবারেই ভালো খেলেনি সবুজ মেরুন। ১১ মিনিটের মাথায় মোহনবাগান এসজি-র বক্সের ঠিক মাথায় ফ্রি-কিক পেয়ে যায় মহমেডান। তবে তা কাজে লাগাতে পারেনি । ১৩ মিনিটে হলুদ কার্ড দেখেন মোহনবাগান এসজি-র দীপেন্দু।
১৮ মিনিটের মাথায় মোহনবাগান এসজি-র অভিষেকের দূরপাল্লার জোরালো শট দারুণভাবে রুখে দেন মহমেডান গোলকিপার। ২০ মিনিটে বক্সের বাঁ-দিক থেকে শট নিয়ে রেমসাঙ্গা গোল করে এগিয়ে দেন করে যান। এরপর কয়েকটি সুযোগ নষ্ট করে সবুজ মেরুন। মহমেডানের ফাঁকা জালেও বল জড়াতে পারেননি কিয়ান নাসিরি।
৩৬ মিনিটেমহমেডান গোলের সুযোগ নষ্ট করে। বাগান গোলকিপার জাহিদের ব্যাক পাস ধরে নিয়ে বাঁ-পায়ের জোরালো শট নেন জুইডিকা। বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে। ৩৯ মিনিটে গোলকিপার বদল করে মোহনবাগান এসজি। পরপর ভুল করা জাহিদকে তুলে নিয়ে নামানো হয় দেবনাথকে। ৪০ মিনিটের ফের গোল করার সুযোগ হাতছাড়া করে মোহনবাগান এসসি।

প্রথমার্ধে ১ গোলে এগিয়ে ছিল মহমেডান। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার বক্সের ঠিক মাথায় ফ্রি-কিক পেয়ে যায় মোহনবাগান এসজি। টাইসনকে আটকাতে ফাউল করেন মহমেডান ডিফেন্ডাররা। যদিও ফ্রি-কিক থেকে গোল করতে পারেনি গঙ্গাপাড়ের ক্লাব। ৫৫ মিনিটে মহমেডানের নিশ্চিত গোল সেভ করেন পরিবর্ত গোলকিপার দেবনাথ।
৫৮ মিনিটে এরপরে ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান এসজি। মহমেডান বক্সে অসাধারণ শটে গোল করে যান কিয়ান। বক্সের ডানদিকে উঁচু বল বুকে নিয়ে পায়ে নামান কিয়ান। এরপর টাচে বিয়াকার মাথার উপর দিয়ে মহমেডানের জালে বল জড়িয়ে দেন। ৮০ মিনিটের মাথায় টাইসনের দুরন্ত গোলে ব্যবধান বাড়ায় মোহনবাগান এসজি।
বক্সের ঠিক বাইরে থেকে বাঁ-পায়ের বাঁকানো শটে বল মহমেডানের জালে জড়িয়ে দেন টাইসন সিং। গোলকিপার বিয়াকার নাগাল এড়িয়ে প্রথম পোস্টের কোণ গিয়ে জালে জড়িয়ে যায় বল। ৮৩ মিনিটে মহমেডান ফিরে আসার চেষ্টা করে, ইরশাদের হেডার পোস্টে প্রতিহত হয়।
বক্সের বাঁ-দিক থেকে ফ্রি-কিকে ভাসানো বল হেডে মোহনবাগানের জালে জড়ানোর চেষ্টা করেন ইরশাদ। বল পোস্টে গেলে মাঠে ফিরে আসে। এরপরে চোট পেয়ে মাঠ ছাড়েন মোহনবাগানের ফারদিন। ইনজুরি টাইম দেওয়া হয় ৬ মিনিটের। ম্যাচের শেষ লগ্নে ইরশাদের ভাসানো বলে হেডে গোল করে সমতা ফেরান মহমেডানের শেখ ফৈয়াজ।
(ছবি- আইএফএ মিডিয়া)












Click it and Unblock the Notifications