CFL 2023: কাস্টমসের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, সুপার সিক্সের আরও কাছে ইমামি ইস্টবেঙ্গল
কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্ট পর পর ম্যাচে আটকে গেলেও জয়ের ধারা অব্যাহত ইমামি ইস্টবেঙ্গলের। মঙ্গলবার লাল হলুদ ব্রিগেড মুখোমুখি হয়েছিল কাস্টমসের। ঘরের মাঠে অবশ্য কষ্টার্জিত জয় পেল লাল হলুদ ব্রিগেড। খেলার ফল ১-০।
ম্যাচের শুরুটা দারুণ ভাবেই করেছিল ইস্টবেঙ্গল। প্রথম কোয়ার্টারে সিংহভাগ বল পজেশন লাল হলুদের।প্রথম ১৫ মিনিট ইস্টবেঙ্গল এগিয়ে থাকলেও পরের ১৫ মিনিট লাল হলুদের উপর চাপ বাড়ায় কাস্টমস। প্রথম থেকেই অলআউট ঝাঁপায় জেসিন, আমনরা। শুরুতে সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি বিনো জর্জের দল। এরিয়ান ম্যাচের দলে একটি পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ। দলে ফেরেন সার্থক গোলুই।

প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত কাস্টমস। যথেষ্ট বিপজ্জনক দেখায় বিষ্ণু, সুরজিত্ হাঁসদা, আরিয়ানকে। ম্যাচের ৩৫ মিনিটে বিষ্ণুর শট ক্রসপিসে লাগে। প্রথমার্ধে আর বিশেষ সুযোগ পায়নি লাল হলুদ। ফলে গোলশূণ্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন কাস্টমস দলের ডিফেন্ডার বিশ্বজিৎ হেমব্রম। ৮৬ মিনিটে বহু কাঙ্খিত গোল পেয়ে গেল ইস্টবেঙ্গল। তবে ইস্টবেঙ্গেলর সুপার সাব হলেন মহীতোষ রায়। বাঁদিক থেকে দ্বিতীয় পোস্টে জালে বল রাখলেন পরিবর্ত হিসাবে নামা মহীতোষ। সেই সঙ্গে রক্ত চাপ বেড়ে যাওয়া ইস্টবেঙ্গল সমর্থকরা যেন বাঁচলেন।

কাস্টমস দলের কোচ লাল হলুদের প্রাক্তন তারকা বিশ্বজিত ভট্টাচার্য, তিনি দলটিকে ভাল তৈরি করেছেন। ডিফেন্সকে শক্তিশালী করে তিনি লাল হলুদ দলকে আটকে দিতে চেয়েছিলেন। সেই কাজে তিনি প্রায় সফলও হয়েছিলেন। কিন্তু শেষ মুহুর্তের গোলেই হারতে হল কাস্টমসকে।
দুটি দলই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারিনি। ইস্টবেঙ্গল ১১টি ম্যাচে ২৭ পয়েন্ট সংগ্রহ করেছে। এই জয়ের ফলে লাল হলুদের সুপার সিক্স নিশ্চিত হয়ে গেল।কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছাতে ইমামি ইস্টবেঙ্গলের দরকার আর মাত্র ৩ পয়েন্ট।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও!












Click it and Unblock the Notifications